নববর্ষের উপহার, ডাকঘরে স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়ছে

সুকন্যা সমৃদ্ধি যোজনা কিংবা পাবলিক প্রভিডেন্ড ফান্ডের মতো বিনিয়োগ প্রকল্পে সুদের হার অপরিবর্তিতই থাকছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিত্যপ্রয়োজনীয় জিনিসের বেলাগাম মূল্যবৃদ্ধিতে নাকানিচোবানি খাওয়া আমজনতার জন্য নববর্ষের উপহার মোদি সরকারের। নতুন বছরের প্রথম দিন থেকেই ডাকঘরের বিভিন্ন সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ছে। জাতীয় সঞ্চয় পত্র, পোস্ট অফিস টার্ম ডিপোজিট, সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমের সুদের হার ২০ পয়সা থেকে ১ টাকা ১০ পয়সা পর্যন্ত বাড়ছে। আগামী ৩১ মার্চ বাড়তি সুদ মিলবে। তবে সুকন্যা সমৃদ্ধি যোজনা কিংবা পাবলিক প্রভিডেন্ড ফান্ডের মতো বিনিয়োগ প্রকল্পে সুদের হার অপরিবর্তিতই থাকছে। শুক্রবার রাতে অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সুখবর জানানো হয়েছে।

গুজরাত ও হিমাচল প্রদেশের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে গত সেপ্টেম্বর মাসে দীর্ঘদিন বাদে স্বল্প সঞ্চয়ে সুদ বাড়ানোর পথে হেঁটেছিল মোদি সরকার। অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য ৩০ বেসিস পয়েন্ট সুদ বাড়ানো হয়েছিল। গুজরাতে রাজনৈতিক লাভ তুলতে পারলেও হিমাচলে মুখ থুবড়ে পড়েছিল বিজেপি। পাহাড়ি রাজ্যটির ক্ষমতা কংগ্রেসের কাছে খোয়াতে হয়েছিল। বিধানসভা ভোট মিটে যাওয়ায় চলতি আর্থিক বর্ষের শেষ ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয়ের সুদের হার বাড়ানো পথে কেন্দ্রীয় সরকার হাঁটবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

সব জল্পনার অবসান ঘটিয়ে এদিন রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে পোস্ট অফিসে এক বছর মেয়াদি জমার ক্ষেত্রে ৬.৬ টাকা হারে সুদ মিলবে। ২ বছর মেয়াদি জমার ক্ষেত্রে মিলবে ৬ টাকা ৮০ পয়সা আর তিন বছর মেয়াদি জমার ক্ষেত্রে ৬.৯০ টাকা এবং পাঁচ বছরের মেয়াদি জমার ক্ষেত্রে সাত টাকা। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বর্তমানে সুদ পাওয়া যাচ্ছে বছরে ৭.৬০ টাকা। আগামী পয়লা জানুয়ারি থেকে ৪০ বেসিস পয়েন্ট বেড়ে ওই সুদ দাঁড়াচ্ছে  আট টাকা।

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫