আরও ভালো ভিডিও কলিং, নয়া ফিচার নিয়ে এল Google Meet

আরও ভালো ভিডিও কলিংয়ের সুবিধা দিতে এবার নতুন ফিচার নিয়ে এল গুগল মিট (Google Meet)। এই নতুন ফিচার গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেবে বলে দাবি সংস্থার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও ভালো ভিডিও কলিংয়ের সুবিধা দিতে এবার নতুন ফিচার নিয়ে এল গুগল মিট (Google Meet)। এই নতুন ফিচার গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেবে বলে দাবি সংস্থার। সম্প্রতি এক ব্লগ পোস্টে এই নতুন ফিচার সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। এই নতুন ফিচারটির নাম অ্যাডজাস্ট ভিডিও লাইটিং (Adjust video lighting)। এই নতুন ফিচারের জন্য় এবার গ্রাহকরা বিভিন্ন আলোতে ভিডিও কলিংয়ের সুবিধা পাবেন। ফলে ভিডিও কলিংয়ের সময় আরও ভালো অভিজ্ঞতা হবে গ্রাহকদের।

এই অ্য়াডভান্স ফিচারের মাধ্য়মে অল্প আলোতেও এবার ভিডিও কলিং করা যাবে। Adjust video lighting প্রযুক্তি গুগল মিট ব্য়বহারকারীদের ব্রাইটনেস আরও বাড়িয়ে দেয়। ফলে তাঁকে আরও স্পষ্ট করে তুলবে। আর সবচেয়ে বড় বিষয় হল কোনও রকম অ্য়াডমিন নিয়ন্ত্রন ছাড়াই এই ফিচার কার্যকর হবে। সয়ংক্রিয়ভাবে আলোর মাত্রা পরিমাপ করে নিজে থেকেই ব্রাইটনেস বাড়িয়ে দেবে।

গ্রুপ ভিডিও কলিংয়ের ক্ষেত্রে বড় সমস্য়া হল আলোর বাধা। যেমন কোনও ব্য়বহারকারী যেখান থেকে ভিডিও কলিং করছেন তাঁর পিছনে কোনও জোরালো আলোর উৎস রয়েছে। কোনও জানালা বা দরজা অথবা টিউব লাইটের মতো উৎস থেকে আসা আলো সরাসরি ক্য়ামেরার লেন্সে পড়লে বাধা তৈরি করে। এবার গুগল মিটের নতুন Adjust video lighting প্রযুক্তি সেই আলো সয়ংক্রিয়ভাবে আটকে আরও ভালো ভিডিও কলিংয়ের সুবিধা করে দেবে।

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডার্বির পরেই বড় ঘোষণা, এফিয়ংয়ের ভিসা জটের মধ্যেই দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা ডিফেন্ডার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের