ফের বাড়ল জ্বালানি তেলের দাম, সঙ্গে দোসর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার!

এদিন বাড়ল রান্নার জন্য ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও। এদিন থেকে বাণিজ্যিক এপিজি সিলিন্ডার কিনতে বাড়তি ২৬৬ টাকা খরচ করতে হবে ব্যবসায়ীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: পেট্রল-ডিজেলের দামবৃদ্ধি অব্যাহত। টানা পাঁচ-ছয় দিন ধরে বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। সোমবার তার দোসর হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। রবিবারের মতো সোমবারও পেট্রল ও ডিজেলের দাম গড়ে ৩৫ পয়সা বাড়ল সারা দেশে। পাশাপাশি এদিন বাণিজ্যিক স্তরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বা এলপিজি’র (Commercial LPG) দাম বাড়ল ২৬৬ টাকা। সবমিলিয়ে নাভিঃশ্বাস ওঠার অবস্থা আম জনতার। সোমবার কলকাতায় ১ লিটার পেট্রল কিনতে খরচ করতে হচ্ছে ১১০ টাকা ১৫ পয়সা এবং ডিজেল লিটার প্রতি ১০১ টাকা ৫৬ পয়সা।

অপরদিকে দেশের রাজধানী দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ১০৯ টাকা ৬৯ পয়সা, ডিজেল কিনতে হচ্ছে ৯৮ টাকা ৪২ পয়সা প্রতি লিটারে। বাণিজ্যনগরী মুম্বইয়ে সোমবার পেট্রলের দাম বেড়ে দাঁড়াল লিটার প্রতি ১১৫ টাকা ৫০ পয়সা। ওই শহরে ডিজেলের দাম পড়ছে ১০৬ টাকা ৬৩ পয়সা প্রতি লিটার। পাশাপাশি দক্ষিণের মহানগর চেন্নাইয়ে পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৬ টাকা ৩৫ পয়সা এবং ১০২ টাকা ৫৯ পয়সা। টানা ৬ দিন এই দামবৃদ্ধির রেকর্ডে নাজেহাল মধ্যবিত্ত সমাজ।

এদিন বাড়ল রান্নার জন্য ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও। এদিন থেকে বাণিজ্যিক এপিজি সিলিন্ডার কিনতে বাড়তি ২৬৬ টাকা খরচ করতে হবে ব্যবসায়ীদের। দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হল ২০০০ টাকা ৫০ পয়সা। ১৯ কেজির কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ২০৭৩ টাকা ৫০ পয়সা আর চেন্নাইয়ে তা হল ২১৩৩ টাকা। ফলে হোটেল ও রেস্তরাঁ ব্যবসায়ীদের মাথায় হাত পড়ল দীপাবলি ও ধনতেরাসের আগে। রোজই নিয়ম করে দাম বাড়ছে জ্বালানি তেলের। ফলে পরিবহণ খরচ বাড়ায় এমনিতেই আনাজপাতি ও মাছের দামে বৃদ্ধি হচ্ছে নিয়মিত। কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনও উদ্যোগই চোখে পড়ছে না। আর এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিজেপি নেতারাও। যদিও বিরোধী দলগুলি সরব হয়েছেন প্রথম থেকেই।

সাতসকালে কলকাতা-সহ ১৪ জায়গায় তল্লাশি অভিযান ED-র

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

অভাবনীয় সুযোগ! ৩৮,০০০ টাকায় সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 3

ওড়িশায় লুকিয়ে এক টুকরো স্বর্গ! ঘুরে আসুন ‘মিনি থাইল্যান্ড’ রানিচুয়ান

ইরানে বিয়েবাড়িতে আছড়ে পড়ল মার্কিন ক্ষেপণাস্ত্র, শিশু-সহ নিহত ৪

সামান্য বিনিয়োগে বিপুল লাভ! পোস্ট অফিসের এই স্কিমে মিলবে ২.৫ লাখ

সাধারণ জ্বর নাকি সোয়াইন ফ্লু! এই ৫ লক্ষণ দেখে সতর্ক হোন

নেপাল বিপর্যয় কেড়েছে বুকের ধনকে, খড়ের তৈরি ছেলের প্রতীকী শরীরে মুখাগ্নি ‘হতভাগ্য’ বাবার

‘বদলা নেওয়ার কথা মাথাতেও আনবেন না, তাহলে..’, ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা