কলকাতায় সেঞ্চুরি ডিজেলের, আজ অভিনব প্রতিবাদ পাম্প মালিকদের

কলকাতায় ডিজেলের দাম ৯৯ টাকা ৭৮পয়সা থেকে বেড়ে হয়েছে ১০০ টাকা ১৬ পয়সা। তবে শুধু কলকাতাতেই নয়, জ্বালানীর দামে আগুন লেগেছে দিল্লি-মুম্বই-চেন্নাইতেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কা ছিলই, যে কোনও সময় ডিজেলের দাম একশো পার করবে কলকাতায়। সেই আশঙ্কাই সত্যি হল বৃহস্পতিবার। এদিন ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। ফলে কলকাতায় ডিজেলের দাম ৯৯ টাকা ৭৮পয়সা থেকে বেড়ে হয়েছে ১০০ টাকা ১৬ পয়সা। তবে শুধু কলকাতাতেই নয়, জ্বালানীর দামে আগুন লেগেছে দিল্লি-মুম্বই-চেন্নাইতেও। কলকাতায় লাগাতার জ্বালানি তেলের দাম বাড়ায় পাম্পগুলিতে ক্রেতার সংখ্যা কমে আসছে বলে দাবি পেট্রল পাম্প মালিকদের। অনেকেই বাইক বা স্কুটার বাড়ি রেখেই পথে বের হচ্ছেন। আবার ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য অনেক বাসই বসে গিয়েছে। ফলে তেল বিক্রি কমেছে অনেকটাই। এই পরিস্থিতিতে এক বৃহস্পতিবার এক অভিনব প্রতিবাদ করতে চলেছেন কলকাতার ইন্ডিয়ান অয়েল পাম্প মালিকরা।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের মালিক ও কর্মীরা কালো ব্যাজ পরে পাম্পে থাকবেন। এরপর সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটা ইন্ডিয়ান অয়েলের সমস্ত পাম্পের আলো বন্ধ থাকবে। ওই আধ ঘন্টার জন্য বন্ধ রাখা হবে তেল বিক্রি। পাশাপাশি বিকেল তিনটেয় পাম্প মালিকদের জরুরি মিটিং রয়েছে। সেখানেও পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার কলকাতায় কলকাতায় পেট্রলের দাম বেড়ে লিটার প্রতি ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে। আবার ডিজেলের দাম দাঁড়িয়েছে ১০০ টাকা ১৪ পয়সা প্রতি লিটার।

দেশের রাজধানী দিল্লিতেও দাম বেড়েছে জ্বালানি তেলের। বৃহস্পতিবার দিল্লিতে পেট্রলের দাম ১০৮.২৯ টাকা এবং ডিজেলের দাম ৯৭.০২ টাকা প্রতি লিটার। চার মহানগরের মধ্যে রাজধানীতে তুলনামূলক সস্তা ডিজেল। চেন্নাইতে পেট্রলের দাম প্রতি লিটারে১০৫.১৩ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ১০১.২৫ টাকা। তবে বাণিজ্যনগরী মুম্বইয়ে সবচেয়ে দামী পেট্রল-ডিজেল। মুম্বইয়ে লিটার প্রতি ১১৪.১৪ টাকায় বিক্রি হচ্ছে পেট্রল আর লিটার প্রতি ডিজেলের দাম ১০৫.১২ টাকা। বেঙ্গালুরুতে পেট্রলের দাম লিটার প্রতি ১১২.০৬ টাকা এবং ডিজেলের দাম ১০২.৯৮ টাকা প্রতি লিটার। তবে ভারতের সর্ব পশ্চিমে পাকিস্তান ঘেঁষা রাজস্থানের শহর গঙ্গানগরে জ্বালানির দাম সবচেয়ে বেশি। এই শহরে ১২০.৫২ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে পেট্রল আর ডিজেলের দাম ১১১.৩৯ টাকা প্রতি লিটার।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ