এক ধাক্কায় ৭৫০ টাকা কমল সোনার দাম, রুপো নামল ৫৯ হাজারের ঘরে

২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৬, ৪৫০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম ৫০,৬৭০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরসুমে সাধারণ মধ্যবিত্তকে লাগাতার স্বস্তি দিয়ে চলেছে সোনা ও রুপোর দাম। শুক্রবার কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে আগের দিনের চেয়ে ৭৫০ টাকা কমেছে। দীর্ঘদিন বাদে সাড়ে ৪৬ হাজারের নিচে নেমে এসেছে। সোনার পাশাপাশি স্বস্তি দিয়েছে রুপোর দামও। আগের দিনের তুলনায় প্রতি কেজিতে এক ধাক্কায় কমেছে ২,১০০ টাকা। যার ফলে প্রতি কেজির দাম দাঁড়িয়েছে ৫৮ হাজার ৭০০ টাকা। কবে রুপোর দাম ৫৯ হাজারের নিচে নেমেছে তা মনে করতে পারছেন না ব্যবসায়ীরা।
গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীবারে কলকাতায় সোনার দাম অনেকটাই চড়েছিল। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছিল ৪৫০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছিল প্রতি ১০ গ্রামে ৪৯০ টাকা। পাল্লা দিয়ে বেড়েছিল রুপোর দাম-ও। প্রতি কেজিতে বেড়েছিল ৪০০ টাকা। ফলে কিছুটা হলেও সোনা-রুপো কেনা নিয়ে সংশয়ে পড়েছিলেন সাধারণ মধ্যবিত্তরা।
কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সুখবর। ২২ ক্যারেট সোনার দাম ১০ গ্রামে ৭৫০ টাকা কমে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৪৫০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ৮২০ টাকা। যার ফলে প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫০ হাজার ৬৭০ টাকা। হলুদ ধাতুর সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও। প্রতি কেজিতে ২ হাজার ১০০ টাকা কমায় এদিন কলকাতার বাজারে সাধারণ মধ্যবিত্তের পছন্দের ধাতুর দাম দাঁড়িয়েছে ৫৮ হাজার ৭০০ টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে, সময় নষ্ট না করে যাদের প্রয়োজন, তাদের আজই সোনা-রুপো কিনে ফেলা উচিত।

 

প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে হঠাৎ অসুস্থ বোধ করলে করণীয় কী ? মাথায় রাখুন কয়েকটি টিপস

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

নবমীতে দেবীর ভোগে পান্তা ভাত! শতাব্দী ধরে একই রীতি, কোথায় হয় এমন পুজো?

৪০০ বছরের পুরনো ভট্টাচার্য বাড়িতে সন্ধি পুজোয় মাকে নিবেদন করা হয় ‘অক্ষত্র’

থিমের চমকে উৎসবের রং! অভিনব মণ্ডপসজ্জায় সেজে উঠছে আগরতলা

টাকা থাকছে না? ৩টি চিনা মুদ্রা বদলে দিতে পারে ভাগ্য, কোথায় রাখবেন জানুন

১৮ না ১৯ অক্টোবর, দুর্গা অষ্টমী কবে? অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন?

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার