সুবর্ণ সুযোগ, ১৫,০০০ টাকার বিশাল ছাড়ে মিলছে Google Pixel 9a

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনি কি নতুন বছর বা প্রজাতন্ত্র দিবসে একটা ভাল স্মার্টফোন কেনার কথা ভাবছেন? যদি আপনার উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে আপনার জন্য রয়েছে এক দারুণ সুখবর। Google-এর জনপ্রিয় এবং পকেট-ফ্রেন্ডলি মডেল Pixel 9a এখন পাওয়া যাচ্ছে অভাবনীয় কম দামে। জনপ্রিয় রিটেইল চেইন Vijay Sales এই ফোনটির ওপর এমন এক অফার এনেছে, যা শুনলে আপনিও অবাক হবেন। সব মিলিয়ে প্রায় ১৫,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ রয়েছে। চলুন, অফারটির অঙ্কটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক।

অফারের বিস্তারিত: কীভাবে পাবেন ১৫,০০০ টাকা ছাড়?

Google যখন Pixel 9a লঞ্চ করেছিল, তখন এর 8GB RAM এবং 256GB Storage ভেরিয়েন্টের দাম রাখা হয়েছিল ৪৯,৯৯৯ টাকা। কিন্তু বর্তমানে Vijay Sales-এর ওয়েবসাইটে এবং স্টোরে এই ফোনটি লিস্ট করা হয়েছে মাত্র ৩৯,৯৯৯ টাকায়। অর্থাৎ, প্রথমেই আপনি পেয়ে যাচ্ছেন সোজা ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট।

কিন্তু চমক এখানেই শেষ নয়! আপনার কাছে যদি HDFC Bank-এর কার্ড থাকে, তবে নো-কস্ট ইএমআই’ (No-Cost EMI) অপশনে ফোনটি কিনলে আরও অতিরিক্ত ৫,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

অর্থাৎ, ৩৯,৯৯৯ – ৫,০০০ = ৩৪,৯৯৯ টাকা। হ্যাঁ, ঠিকই দেখছেন! প্রায় ৫০ হাজার টাকার ফোনটি আপনি মাত্র ৩৪,৯৯৯ টাকায় পকেটে পুরতে পারবেন। এর সঙ্গে যদি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করেন, তবে দাম আরও কমবে।

কেন কিনবেন Pixel 9a? কী কী ফিচার আছে?

দাম কমলেও ফিচারের দিক থেকে এই ফোনে কোনও কার্পণ্য করেনি Google

  • ডিসপ্লে: এতে রয়েছে 3 ইঞ্চির ঝকঝকে LTPO OLED ডিসপ্লে, যা মুভি দেখা বা গেম খেলার অভিজ্ঞতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়।
  • পারফরম্যান্স: ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী Tensor G4 প্রসেসর। এটি যেমন স্মুথ পারফরম্যান্স দেয়, তেমনই লেটেস্ট Android OS-এর সুবিধা পাওয়া যায়।
  • ক্যামেরা: পিক্সেল মানেই জাদুকরী ক্যামেরা। এতে আছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্সের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারি: সারাদিন চার্জের চিন্তা করতে হবে না, কারণ এতে দেওয়া হয়েছে ৫১০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি।

দেরি করলেই মিস! এই অফারটি সীমিত সময়ের জন্য। যারা একটি প্রিমিয়াম ক্যামেরা ফোন খুঁজছেন কিন্তু বাজেট নিয়ে চিন্তায় ছিলেন, তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। তাই স্টক শেষ হওয়ার আগেই Vijay Sales-এর ওয়েবসাইট বা নিকটবর্তী শোরুমে গিয়ে খোঁজ নিন।

 

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে