রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের উন্নাওয়ের গঙ্গাঘাট থানা এলাকার একটি ব্যস্ত রাস্তা। প্রতিদিনের মতোই চলছিল যানবাহনের যাতায়াত। সেই সময় নিয়মভঙ্গের অভিযোগে একটি তিন চাকার গাড়ির বিরুদ্ধে ট্রাফিক চালান কাটেন কর্তব্যরত পুলিশকর্মীরা। আর সেই ঘটনাকেই কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

চালান হাতে পাওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন অটোচালক। তাঁর অভিযোগ, কোনও কারণ ছাড়াই ট্রাফিক পুলিশ তাঁকে জরিমানা করেছে। ঘটনাস্থলেই শুরু হয় পুলিশের সঙ্গে তর্কাতর্কি। প্রথমে উপস্থিত মানুষজন বিষয়টিকে সাধারণ বচসা বলেই মনে করেছিলেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি অপ্রত্যাশিত মোড় নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই নিজের কাছে থাকা তেল শরীরে ঢেলে দেন ওই অটোচালক। মুহূর্তের মধ্যে আত্মাহুতির চেষ্টা করলে উপস্থিত ট্রাফিক পুলিশ ও হোমগার্ড কর্মীরা ছুটে গিয়ে তাঁকে আটকান। দ্রুত তাঁর হাত থেকে আগুন ধরানোর চেষ্টা রুখে দেওয়া হয়। পুলিশের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এরপর অটোচালককে গঙ্গাঘাট থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও তাঁর প্রতিবাদ থামেনি। কখনও থানার সামনে মাটিতে শুয়ে পড়েন, কখনও পুলিশের বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে ভিড় জমে যায়। বহু পথচারী মোবাইল ফোনে গোটা ঘটনার ভিডিও ধারণ করেন।

 

View this post on Instagram

 

আরও পড়ুনঃ ৩১ জুলাই আসছে OnePlus N6x, লঞ্চের আগেই প্রকাশ্যে ফোনের ডিজাইন ও ফিচার

পরে সতর্ক করে ওই অটোচালককে ছেড়ে দেয় পুলিশ।  ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে কখনও অটোচালককে পুলিশের সঙ্গে বচসা করতে, কখনও রাস্তায় শুয়ে পড়তে, আবার কখনও পুলিশকে তাঁকে আটকানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। ভিডিও দেখে অনেকেই  ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু