সন্দেহজনক কল এড়াতে হোয়াটস অ্যাপ নিয়ে এল নতুন ফিচার

Share:

নিজস্ব প্রতিনিধি : অনেকসময়ই হোয়াটস অ্যাপে সন্দেহজনক কল আসে। সেই ফাঁদে পা দিয়ে অনেক মোবাইল ব্যবহারকারীকে অনেকসময় ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে হয়েছে। তবে এবারে হোয়াটস অ্যাপে একটি নতুন ফিচার আনা হয়েছে। সেই ফিচার অন রাখলেই আর কোনও সন্দেহজনক কল আসবে না আপনার ফোনে।

দেখে নেওয়া যাক, কীভাবে এড়াতে হবে হোয়াটস অ্যাপে সন্দেহজনক কল। প্রথমে হোয়াটস অ্যাপে খুলে মোবাইল ব্যবহারকারীকে সেটিংস অপশানে যেতে হবে। সেটিংস থেকে ক্লিক করতে হবে প্রাইভেসি অপশানে। এরপর প্রাইভেসি অপশানে গিয়ে নীচের দিকে স্ক্রল করতে হবে। সেখান থেকে পাওয়া যাবে সাইলেন্স আননোন কলস ফিচার। সেই অপশানটিকে অন করতে হবে। তাহলেই আর কোনও সন্দেহজনক কল ঢুকতে পারবে না মোবাইল ব্যবহারকারীদের হোয়াটস অ্যাপে।

সাধারণত কীভাবে হোয়াটস অ্যাপে সন্দেহজনক কলের ফাঁদে পড়তে পারেন মোবাইল ব্যবহারকারীরা। জানা গিয়েছে, সন্দেহজনক কল সাধারণত ভয়েস কলের মাধ্যমে আসে। যদি কোন ব্যবহারকারী সেই ভিডিও কল ভুলবশত অন করেন, তাহলে মোবাইলের ওপারে থাকা ব্যক্তি ওই ব্যবহারকারীর কোনও অশ্লীল ছবি তুলে ফেলতে পারে। পরে সেই ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেলিং করতে পারে মোবাইল ব্যবহারকারীকে। তবে হোয়াটস অ্যাপে নতুন ফিচার আসার ফলে সেই বিপদ অনেকটাই এড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

গুজব প্রেমিক বিজয়ের ‘জন নয়গান’ দেখতে সকাল-সকাল চেন্নাইয়ের প্রেক্ষাগৃহে তৃষা

অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় ধাক্কা, সোনমের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

মাছ-মাংস ফেল! গরম ভাতে দুপুরের খাওয়া জমাবে ডিম পোস্তর যুগলবন্দি

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি

‘ভারতকে পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে’, আরশোলাদের তোপ দিলীপের