Huawei-এর নয়া চমক: নয়া ফোনে রয়েছে এমন ফিচার যা iPhone-কেও হার মানাবে!

Share:

নিজস্ব প্রতিনিধি: চিনের টেক জায়ান্ট Huawei তাদের নতুন স্মার্টফোন সিরিজ Huawei Mate 70 বাজারে নিয়ে এসেছে। আর নয়া ফোনে এমন একাধিক আধুনিক এবং শক্তিশালী ফিচার রয়েছে যা আই ফোনে থাকা ফিচারকে অনায়াসে টেক্কা দিচ্ছে। আর ওই অবিশ্বাস্য ফিচারের জন্য নতুন ফোনটি শোরগোল ফেলে দিয়েছে। Huawei Mate 70 সিরিজ-এ রয়েছে চারটি মডেল— Mate 70, Mate 70 Pro, Mate 70 Pro+ এবং Mate 70 RS।

ফিচারে বাজিমাত

এই ফোনগুলোর সবচেয়ে বড় আকর্ষণ এর 6.9-inch OLED ডিসপ্লে, যা চোখ ধাঁধানো ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স দেয়। ফোনগুলো HarmonyOS 4.3 অপারেটিং সিস্টেমে চলে। ফটোগ্রাফির জন্য রয়েছে 50 মেগাপিক্সেলের প্রধান সেন্সর, 40 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 48 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। সাথে 5700 mAh-এর শক্তিশালী ব্যাটারি।

নতুনত্বে এগিয়ে

তবে সবচেয়ে আলোচিত ফিচার হলো AI Gesture AirDrop। এই প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীরা কোনো ফাইল এক ফোন থেকে আরেক ফোনে শুধুমাত্র হাতের ইশারায় ট্রান্সফার করতে পারবেন। এই ফিচারটি কাজ করে HarmonyOS NEXT OS-এর উপর ভিত্তি করে এবং ফোনের ক্যামেরা এই ফিচারটিকে সুন্দর ভাবে চালনা করে।

দাম

বর্তমানে এই স্মার্টফোন সিরিজ শুধুমাত্র চিনের বাজারে পাওয়া যাচ্ছে। দাম শুরু হচ্ছে 5499 ইউয়ান (প্রায় 64,000 টাকা) থেকে। Mate 70 Pro এর দাম 6499 ইউয়ান (প্রায় 75,700 টাকা), আর Mate 70 Pro+ এবং Mate 70 RS এর দাম যথাক্রমে 8499 ইউয়ান (প্রায় 99,000 টাকা) এবং 11,999 ইউয়ান (প্রায় 1,39,700 টাকা)।

Huawei-এর এই নতুন AI Gesture ফিচারের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যা ব্যবহারকারীদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। অ্যাপলের AirDrop-এর চেয়েও এটি সহজ এবং দ্রুত। আশা করা হচ্ছে, এই ধরনের ফিচার ভবিষ্যতে অন্যান্য ব্র্যান্ডেও দেখা যাবে। Huawei Mate 70 সিরিজ এক কথায় প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে।

 

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক