এক লিটার পেট্রোল ৪২০ টাকা, ডিজেল ৪০০ টাকা

মঙ্গলবার থেকে কার্যকর মূল্যবৃদ্ধি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  যা দেখছি ঠিক দেখছি তো? সন্দেহ হওয়ার কথা। যে কারও সন্দেহ হতে পারে। কারণ, এক লিটার পেট্রোলের দাম ৪২০ টাকা আর ডিজেলের দাম ৪০০ টাকা। আজ শ্রীলঙ্কা সরকার দুই জ্বালানির দাম একধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেয়। পেট্রোলের দাম এক ধাক্কায় বাড়িয়েছে ২৪.৩ শতাংশ আর ডিজেলের দাম ৩৮.৪ শতাংশ। শ্রীলঙ্কার টাকায় দুই জ্বালানির দাম বেড়েছে যথাক্রমে ৮২ টাকা এবং ১১১ টাকা।

মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সে দেশের রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থা সেলন পেট্রোলিয়াম কর্পোরেশন। তাদের পাশাপাশি ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ভর্তুকি দেওয়া সংস্থা লঙ্কা আইওসিও দুই জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। লঙ্কা আইওসিও-য়ের সিইও মনোজ গুপ্ত জানিয়েছেন, ‘সেলন পেট্রোলিয়াম কর্পোরেশন দুই জ্বালানির মূল্য বৃদ্ধি করায় বাধ্য হয়েই আমাদেরও দুই জ্বালানির দাম বৃদ্ধি করতে হয়েছে। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃ্দ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যে আরও বাড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

এদিকে, শ্রীলঙ্কার মুদ্রাভাণ্ডারে মজুত থাকা অর্থের পরিমাণও কমতে শুরু করেছে। ফলে, আগামীদিনে পরিস্থিতি আরও জটিল হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির পাশাপাশি দেশে দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাবনীয় সংকট। কয়লার অভাবে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ অনেকটাই হ্রাস পেয়েছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা কারও পক্ষে বলা সম্ভব হবে না। আর্থিক সংকটের হাত থেকে বাঁচতে শ্রীলঙ্কা আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।

আরও পডু়ন শ্রীলঙ্কায় তেল মজুতকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর