সমুদ্রে চোখ রেখে বসছে ভারত, এবার থরথরিয়ে কাঁপবে পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি: ২ নভেম্বর পঞ্চমবারের জন্য উড়বে ভারতের অন্যতম সেরা লঞ্চ ভেহিকেল LVM 3 রকেট। এর নাম দেওয়া হয়েছে LVM3-M5। এটি ভারতের এখনও পর্যন্ত সব থেকে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট CMS-03কে মহাকাশে পৌঁছে দেবে। এই স্যাটেলাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি নৌসেনার কমিউনিকেশন হিসেবে কাজ করবে। পাশাপাশি অপারেশন সিঁদুর থেকে পাওয়া বিভিন্ন শিক্ষাকেও বাস্তবে প্রয়োগে সাহায্য করবে।

LVM 3 রকেট ভারতের কাছে অন্যতম সেরা লঞ্চ ভেহিকেল। এটি ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ISRO দ্বারা তৈরি । এর পুরো নাম হল লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি। অত্যন্ত ভারী কিছু জিনিসকে মহাকাশে পৌঁছে দেওয়ার কাজ করে এই রকেট। এমনকি চন্দ্রযান ৩’কেও মহাকাশে পৌঁছে দেওয়ার কাজ করেছিল এই স্যাটেলাইট। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে যায় ভারত।

এবার পালা LVM3-M5-এর। ২৬ অক্টোবর এটিকে স্যাটেলাইট সহ অ্যাসেম্বল করা হয়েছে। তারপরে নিয়ে আসা হয় লঞ্চপ্যাডে। এখন চলছে পরীক্ষার আগের শেষ প্রস্তুতি। ২ নভেম্বর বিকেল ৫:২৬ মিনিটে শ্রী হরিকোটার সতীশ সাওয়ান থেকে উড়বে এই রকেট। গোটা বিষয়টি দেখা যাবে ইসরোর ইউটিউব চ্যানেলে।

CMS-03 এর সম্পূর্ণ নাম হল কমিউনিকেশন স্যাটেলাইট মিশন। এটি একটি মাল্টি ব্র্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট । এটি নানা রকম রেডিও ওয়েভে কাজ করতে পারে । ওজন মোটামুটি ৪৪০০ কেজি। এটি ভারতের সবথেকে ভারী স্যাটেলাইট হতে চলেছে, যা জিও শীক্রোনাস ট্রান্সফার অরবিটে পৌঁছে দেওয়া হবে।

এটি মূলত একটি স্পেশাল কমিউনিকেশন স্যাটেলাইট যা ভারতীয় নেভির জন্য তৈরি করা হয়েছে। এই স্যাটেলাইটের মাধ্যমে জাহাজ, সাবমেরিন বা যুদ্ধজাহাজের মধ্যে দ্রুত সমন্বয় সাধন করা যাবে। এর ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে শত্রুদের ওপর নজর রাখা অনেক বেশি সহজ হবে। তাই এই স্যাটেলাইটকে বলা হচ্ছে সমুদ্রের চোখ।

অপারেশন সিঁদুরের পর থেকে ভারত স্যাটেলাইট বানানোর কাজ দ্রুতগতিতে চালাচ্ছে। এই স্যাটেলাইট তারই অংশ। এটি তৈরি করতে কমপক্ষে ৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। আর এই খবর প্রকাশ পাওয়ার পর থেকেই ভয়ে হাড়ে হাড়ে ঠক্কর লাগছে পাকিস্তানের। নিজেরাই বুঝতে পারছে তারা অপারেশন ২.০ শুরু হলে তারা আর পালাবার পথ পাবে না।

কুরকুরের প্যাকেটের খেলনা গলায় আটকে মৃত্যু ৫ বছরের শিশুর

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার