দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্ব জুড়ে কাজ করছে না ইনস্টাগ্রাম, মাথায় হাত ইউজারদের

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব জুড়ে অচল হয়ে পড়েছে ইনস্টাগ্রাম। এরফলে ভারত সহ বিশ্বের লক্ষ লক্ষ instagram ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারছেন না। অভিযোগ উঠছে ইনস্টাগ্রামে চলছে না রিল।  শনিবার হঠাৎই স্লো হয়ে যায় ইনস্টাগ্রাম। তাই ক্ষোভে ফেটে পড়েছেন ব্যবহারকারীরা। ইতিমধ্যে এই নিয়ে টুইটারে একাধিক পোস্ট করেছেন ইন্টাগ্রাম  ব্যবহারকারীরা।  তবে এখন এই নিয়ে মেটার তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কেন এই সমস্যা তৈরি হয়েছে তা নিয়ে টুইটার কোন মন্তব্য করেনি। আর তাতে ইউজারদের মধ্যে বাড়ছে উদ্বেগ। কি সমস্যা হচ্ছে ?  বহু ইউজারের এই নিয়ে ইতিমধ্যে অভিযোগ করেছেন। শনিবার সকালে আচমকাই  অনেক ব্যবহারকারী লক্ষ্য করেন ইনস্টাগ্রামে চলছে না রিল।  ব্যবহারকারীরা বার বার তাঁদের ফিড রিফ্রেশ করলেও নতুন কোনও পোস্ট দেখতে পারছিলেন না।  টুইটারে বেশ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, ‘ অনেকবার চেষ্টা করার পর চলছে না রিল। try again দেখাচ্ছে।‘  ফেসবুকের পরিষেবা অবশ্য ঠিকই আছে।

উল্লেখ্য, বর্তমানে  নানা সময় প্রযুক্তিগত কারণে ব্যহত হয়েছে মার্ক জাকার্বাগের মালিকানাধীন মেটার নানা পরিষেবা।   সম্প্রতি মার্চ মাসে  প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকবে মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। এরফলে বিপাকের মধ্যে পড়ে ব্যবহারকারীরা। বারাবার কেন অচল হচ্ছে পরিষেবা তা নিয়ে উঠছে প্রশ্ন।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ