iPhone 16-র মতই দেখতে, দাম সাত হাজারেরও কম, বাজার কাঁপাতে আসছে নয়া ফোন

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোনপ্রেমীদের জন্য বড় চমক আনতে চলেছে Poco। বাজেট সেগমেন্টে দুর্দান্ত ফিচার নিয়ে আজ শুক্রবার (৪ এপ্রিল) ভারতে লঞ্চ হচ্ছে Poco C71। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এই ফোনের ডিজাইন অনেকটাই iPhone 16-এর মতো! আর দাম? শুনলে অবাক হবেন 7000 টাকার কাছাকাছি!ফোনটি পাওয়া যাবে অনলাইন ই-কমার্স সংস্থা Flipkart-এ। ইতিমধ্যেই নয়া ফোনের ফিচার নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কী কী থাকছে এই বাজেট ফোনে?

বড় ডিসপ্লে, স্মুথ পারফরম্যান্স

Poco C71-এর সবচেয়ে বড় আকর্ষণ হল এর 6.88-ইঞ্চির HD+ ডিসপ্লে। এতে থাকবে 120Hz রিফ্রেশ রেট, যা গেমিং ও ভিডিও দেখার অভিজ্ঞতাকে করবে আরও স্মুথ। বাজেট ফোনে এত অ্যাডভান্সড স্ক্রিন সাধারণত দেখা যায় না, তাই এটি বড় চমক।

দুর্দান্ত ক্যামেরা, সেরা ফটোগ্রাফি

যারা বাজেটের মধ্যে ভাল ক্যামেরা চাইছেন, তাদের জন্য সুখবর! এই ফোনের পিছনে থাকছে 32MP ডুয়াল ক্যামেরা, যা স্পষ্ট ও প্রাণবন্ত ছবি তুলতে সক্ষম। সেলফি প্রেমীদের জন্য থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা, যা কম আলোতেও ভাল ছবি তুলতে সাহায্য করবে।

ব্যাটারি লাইফ

ফোনটিতে 5200mAh বিশাল ব্যাটারি থাকছে, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। সঙ্গে থাকছে 15W চার্জিং সাপোর্ট। সবচেয়ে ভাল খবর, Poco জানিয়েছে যে বাক্সের মধ্যেই চার্জার থাকবে, যা এখন অনেক ব্র্যান্ড দিচ্ছে না।

পারফরম্যান্স ও স্টোরেজ

ফোনটি চালিত হবে অক্টা-কোর প্রসেসর দিয়ে, যা দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট। স্টোরেজ নিয়েও কোনও চিন্তা নেই! কারণ এটি 2TB পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ সাপোর্ট করবে।

সফটওয়্যার ও নিরাপত্তা

Poco C71 আসছে Android 15-এর সাথে, যা ব্যবহারকারীদের দেবে নতুন সফটওয়্যার অভিজ্ঞতা। পাশাপাশি, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যা ফোন আনলককে করবে আরও দ্রুত ও নিরাপদ।

iPhone-এর লুক, বাজেটের দাম

ফোনটির ডিজাইনকে “স্প্লিট গ্রিড” ডিজাইন বলা হচ্ছে, যা দেখতে একদম প্রিমিয়াম। কম দামে এমন আধুনিক ডিজাইন সত্যিই বিরল।

Poco C71, 4 এপ্রিল, দুপুর 12টায় Flipkart-এ লঞ্চ হবে। যারা কম বাজেটে দুর্দান্ত ফিচারের ফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে এক দুর্দান্ত বিকল্প!

 

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?