রাম জন্মভূমি থেকে বৈষ্ণদেবী, IRCTC আনল সস্তার প্যাকেজ

IRCTC লকডাউন পরবর্তী সময়ে বিশেষ প্যাকেজ ট্যুরে গুরুত্ব দিয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত ও ধর্মপ্রাণ মানুষদের কথা মাথায় রেখে রেলের সহযোগী সংস্থাটি

Share:

নিজস্ব প্রতিনিধি: IRCTC লকডাউন পরবর্তী সময়ে বিশেষ প্যাকেজ ট্যুরে গুরুত্ব দিয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত ও ধর্মপ্রাণ মানুষদের কথা মাথায় রেখে রেলের সহযোগী সংস্থাটি সস্তার প্যাকেজ ট্যুর নিয়ে হাজির হচ্ছে। এবার IRCTC রাঁচি থেকে মাতা বৈষ্ণদেবী পর্যন্ত একটি বিশেষ পর্যটক ট্রেন চালাবে। যা পশ্চিমবঙ্গের কয়েকটি স্টেশনেও দাঁড়াবে। ফলে এই রাজ্যের বাসিন্দারা চাইলে এই প্যাকেজের সুবিধা নিতে পারবেন। আর এই ট্রেনে টিকিট কাটলে তীর্থযাত্রীরা অযোধ্যায় রাম জন্মভুমিও দর্শন করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক এই পর্যটক স্পেশাল ট্রেনটির খুঁটিনাটি।

আগামী ১২ অক্টোবর বিশেষ পর্যটক ট্রেনটি ছাড়বে ঝাড়খণ্ডের রাঁচি স্টেশন থেকে। এই ট্রেনে তীর্থযাত্রীরা বৈষ্ণোদেবী থেকে শুরু করে হরিদ্বার-ঋষিকেশ-মথুরা-বৃন্দাবন-অযোধ্যায় ভ্রমণের সুযোগ পাবেন। বিশেষ আকর্যণ অবশ্যই রাম জন্মভূমি দর্শন। এই বিশেষ ট্রেনে এসি থ্রি টিয়ার ও সাধারণ স্লিপার শ্রেণীর কামরা থাকবে। ফলে সেই অনুযায়ী প্যাকেজের ভাড়া ঠিক করেছে আইআরসিটিসি। এই প্যাকেজে হোটেল বা ধর্মশালায় থাকতে হলেও টাকার অঙ্কও সেই মতো বাড়বে। যেমন যারা বাজেট বিভাগের তাদের জন্যে বুকিং করবেন তাঁদের হোটেলের জন্য দিতে হবে দিন পিছু ৯০০ টাকা। আর যারা ডিলাক্সে থাকতে চান তাদের জন্যে খরচ হবে দিন পিছু ১৫০০ টাকা।

৮ রাত এবং ৯ দিনের এই তীর্থযাত্রী স্পেশাল ট্যুরিস্ট ট্রেনে ভ্রমণের খরচ পড়বে বাজেট বিভাগের জন্যে ৮,৫০৫ টাকা (জিএসটি-সহ)। আর যারা আরেকটু আরামে থাকতে চান তাঁদের গুণতে হবে ১৪,১৭৫ টাকা (জিএসটি-সহ)। ট্রেনটি রাঁচি থেকে যাত্রা শুরু করবে ১২ অক্টোবর। পাশাপাশি ট্রেনটি দাঁড়াবে বোকারো স্টিল সিটি, ধানবাদ, আসানসোল, চিত্তরঞ্জন, জামতারা, মধুপুর, জসিডি, ঝাঝা, কিউল, মোকামেহ, বকতিয়ারপুর, পাটনা, আরা, বক্সার, এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। অর্থাৎ এই স্টেশনগুলি থেকেও চাইলে কেউ এই ট্রেনে উঠতে পারবেন। তবে তীর্থযাত্রী স্পেশাল ট্রেন হওয়ায় সকলকে নিরামিষ খাবার দেওয়া হবে। বুকিং করার জন্য ক্লিক করতে হবে www.irctctourism.com এই ওয়েবসাইটে।

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ছাত্রদের ঢাল করে ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতার ১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড