Swiggy ও Zepto-কে চ্যালেঞ্জ জানাতে হাজির OLA, ১০ মিনিটেই দরজায় পৌঁছে যাবে খাদ্য সামগ্রী

Share:

নিজস্ব প্রতিনিধি :- বাজারে গিয়ে খাবার সামগ্রী কেনার দিন অনেক কাল আগেই শেষ হয়েছে। এখন সবাই বাড়িতে বসে অনলাইনেই কেনাকাটি করে। আর সেই জিনিস মুহূর্তের মধ্যে চলে আসে বাড়ির দরজায়। এতদিন এই সুবিধা দিত Swiggy এবং zepto। এবার সেই তালিকায় নাম লেখালো OLAময়দা, লবণ এবং অন্যান্য মুদির সামগ্রী মাত্র ১০ মিনিটের মধ্যে বাড়ির দরজায় পৌঁছে দেবে OLA। সম্প্রতি এমনই এক বিজ্ঞপ্তি জানালো OLA কর্তৃপক্ষ। 

ভাবীশ আগরওয়াল তার কোম্পানি ওলা ক্যাবস ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ONDC) প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ডেলিভারি বাজারে প্রবেশ করেছে। ওলা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, এই পরিষেবাটি এখন সারা দেশে চালু হচ্ছে এবং ব্যবহারকারীরা মাত্র ১০ মিনিটের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্রের হোম ডেলিভারি পেতে পারেন।  সেই সঙ্গে আরও জানিয়েছে, কোন সামগ্রী ৩০ শতাংশ হারে ছাড় পাওয়া যাবে এবং বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধাও দেবে এই কোম্পানি।

প্রসঙ্গত, করোনার সময় থেকে বাড়ি বসে অর্ডারের প্রচলন ঘটেছে। মাত্র ১০ মিনিটে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দিক দিয়ে এগিয়ে ছিল অনলাইনে খাবার অর্ডার নেওয়া এই কোম্পানিগুলি। এর ফলে লাভের মুখ দেখেন তারা। পরিসংখ্যান অনুযায়ী, ব্লিঙ্কিটের শেয়ার রয়েছে ৪৬ শতাংশ, দ্বিতীয় স্থানে জেপটোর ২৯ শতাংশ, যখন সুইগি ইন্সটামার্টের বাজারের শেয়ার দ্রুত বৃদ্ধি পাচ্ছে ২৫ শতাংশ পর্যন্ত। এবার সেই প্রতিযোগিতার বাজারে নাম লেখালো ওলা।

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

রাস্তা পার হচ্ছিলেন মহিলা, যমের মতো এসে পিষে দিল বাস

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর