আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

WhatsApp গ্রুপের মাধ্যমে ফাঁকা কোটি কোটি টাকা! জেনে নিন কীভাবে ?

courtesy google

নিজস্ব প্রতিনিধি : WhatsApp আমরা সকলেই কম বেশি ব্যবহার করে থাকি। কিন্তু এই WhatsApp এর মাধ্যমেই ফাঁকা হচ্ছে উপার্জিত টাকা। বর্তমানে সাইবার ক্রাইমের সংখ্যা এতটাই বেশি বেড়ে গেছে যে সাধারণ মানুষ আতঙ্কে থাকে। হ্যাকাররা নানাভাবে বিশ্বাস অর্জন করে, মানুষকে ঠকাচ্ছে। তাই অজানা লিঙ্ক এলেই সাবধান। সম্প্রতি পুনেতে WhatsApp সাইবার স্ক্যামের শিকার হয়ে দুই ভাই ২.৪৫ কোটি টাকা হারিয়েছেন। তাই সতর্ক হওয়া প্রয়োজন। জেনে নিন কীভাবে হ্যাকাররা  WhatsApp স্ক্যাম করছেন ?

এই ধরনের জালিয়াতি করার জন্য ওয়াটস্যাপ ব্যবহারকারীদের বিশ্বাসযোগত্যা অর্জন করেছে প্রতারকরা। প্রথমে তাঁদের নানান প্রলোভন দেখানো হচ্ছে। এরপর বিশ্বাসযোগত্যা অর্জন করে WhatsApp Group  এ যোগ করা হচ্ছে। গ্রুপ এ যোগ করানোর পর সেখানে শেয়ারমার্কেট সংক্রান্ত ফেক আপডেট লিঙ্ক দেওয়া হচ্ছে। যাতে ব্যবহারকারীর প্রলোভন বাড়ে। অনলাইন ট্রেডিং সংক্রান্ত ভুয়ো খবর দেওয়া হয়। এখানে শেয়ার বাজারে বিনিয়োগের নানান টিপস এবং পরামর্শ শেয়ার করতে থাকে প্রতারকরা। ব্যস এরপরই বিনিয়োগ করলেই অ্যাকাউন্টট ফাঁকা।

পুনের এই জালিয়াতির ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছে। প্রতারকেরা প্রথমে এক ভাইকে ফাঁদে ফেলে এবং তারপর অন্য ভাইকেও WhatsApp গ্রুপে যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠায়। আর গ্রুপে যুক্ত হওয়ার পর হ্যাকাররা তাদেরকে বিনিয়োগ সংক্রান্ত টিপস অনুসরণ করতে বলে। শুধু তাই নয় তাঁদের নিজস্ব সফটওয়্যার ও ব্যবহার করতে বলে। লাভের আশায় দুই ভাই টাকা বিনিয়োগ করলে, তাঁরা নি:স্ব হয়ে যায়।

জালিয়াতি থেকে বাঁচতে কী করবেন :   ১) অর্থ সংক্রান্ত বিষয়ে অচেনা কাউকেই বিশ্বাস করবেন না। ২) ওয়াটস্যাপ এমন কোন লিঙ্ক এলে রিপোর্ট করুন এবং বেরিয়ে আসুন।

৩) লাভ সংক্রান্ত বিষয়ে অচেনা কারোর পরামর্শ নেবেন না। প্রয়োজন হলে এক্ষেত্রে বাড়ির লোকেদের পরামর্শ নিতে পারেন।

৪) অচেনা নম্বর থেকে কল রিসিভ করবেন না।

৫) অজানা লিঙ্কে টাচ করবেন না। অচেনা নম্বর থেকে কল করলে রিপোর্ট করুন। অর্থ সংক্রান্ত মেসেজ এলে পুলিশের কাছে অভিযোগ করুন।

Published by:

Share Link:

More Releted News:

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

সেনসেক্স-নিফটিতে বড় পতন, লক্ষ্মীবারে লোকসানের মুখে বিনিয়োগকারীরা

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ