মধ্যবিত্তের স্বস্তি! রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই

মধ্যবিত্তের স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। মূলত বাজেটে মধ্যবিত্তের ঝুলিতে শূন্য প্রাপ্তির পরই বড় সিদ্ধান্ত নিল আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাশ

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যবিত্তের স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। মূলত বাজেটে মধ্যবিত্তের ঝুলিতে শূন্য প্রাপ্তির পরই বড় সিদ্ধান্ত নিল আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাশ। বৃহস্পতিবার সকালে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র গভর্নর শক্তিকান্ত দাশ জানান, এবারও রেপো রেট ৪ শতাংশেই অপরিবর্তিত রাখা হচ্ছে। রিভার্স রেপো রেটও ৩.৩৫ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে। এই নিয়ে দশম দফায় অপরিবর্তিত থাকল রেপো রেট ও রিভার্স রেপো রেট।

রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি পলিশি কমিটির বৈঠকের পরই সকালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ জানান, দেশের অর্থনীতির প্রবৃদ্ধির জন্য নীতিগত সহায়তার প্রয়োজন ছিল। সেই কারণেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে এবারও রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মধ্যবিত্তের কিছুটা হলেও স্বস্তি মিলবে। রেপো রেট বৃদ্ধি পেলে ব্যাঙ্ক থেকে নেওয়া সমস্ত ধরণের ঋণ দামি হয়ে যায়। যার জন্য বেশি টাকা গুনতে হয় আমজনতাকে। এছাড়াও পুঁজির উপরও সুদের হার কমে যায় রেপো রেটের বৃদ্ধির জন্য। তাই রেপো রেট স্থির রাখায় কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ।

ব্যাঙ্কগুলি যে সুদের হারে আরবিআই-এর থেকে ঋণ নেয় সেটাই রেপো রেট। আবার আরবিআই দরকারে যখন ব্যাঙ্কের থেকে ঋণ নেয় সেটাকেই বলে রিভার্স রেপো রেট। তাই রেপো রেট বাড়ালে ব্যাঙ্ক গুলির ঋণ নিতে গিলে বেশি সুদ গুণতে হয় যার চাপ আমজনতার ঘাড়ে এসে পড়ে।

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

পিতৃহারা শতাব্দী রায়, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান