Loading live market data...
Loading active stocks...
Connecting...

বুধে ভারতে বাজারে আসছে Samsung-র নতুন ফোন, দাম ও বিশেষত্ব কী?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোন ছাড়া এখন জীবন অচল। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্মার্টফোনই হয়েছে সঙ্গী। নিত্যদিনের কাজেও অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে এটি। প্রতি মুহূর্তে ফোনের নিত্য নতুন ফিচার সামনে আসছে। আবার একাধিক সংস্থা ফোনের ওপর বিশেষ ছাড়ও দিচ্ছে। Samsung ব্যবহারকারীদের জন্য রয়েছে সুখবর। নতুন বছরে Samsung Galaxy S26 series বাজারে আসতে চলেছে। জানা গিয়েছে, আগামী বুধবার বাজারে আসতে চলেছে Samsung-র নতুন ফোন।

সূত্রের খবর, ভারতের বাজারে আসতে চলেছে Galaxy S26 এবং Galaxy S26 Ultra স্মার্টফোন। সংস্থাটি পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ডিভাইস, গ্যালাক্সি এস26 সিরিজের টিজিং শুরু করেছে। আগামী বুধবার রাত সাড়ে ১১টায় এই ফোন লঞ্চের ইভেন্ট শুরু হবে। এই ইভেন্টের জন্য যাঁরা প্রি রিজার্ভেশন করবে, তাঁরা ২৬৯৯ টাকার ভাউচার পাবেন। পাশাপাশি রেজিস্টার্ড গ্রাহকদের প্রতিদিন ৫ হাজার জেতার সুযোগ থাকবে।

Galaxy S26 ফোনের দাম নিয়ে বেশি কিছু প্রকাশ করা হয়নি। তবে গত বছরের প্রকাশিত সিরিজের মতোই থাকতে পারে। Samsung Galaxy S25 প্লাস ভারতের বাজারে এসেছিল ৯৯ হাজার ৯৯৯ টাকায়।  Samsung Galaxy S25 Ultra এসেছিল ১ লক্ষ ২৯ হাজার ৯৯৯ টাকায়। নতুন ফোনের দামও একই রকম থাকতে পারে। ফোনটিতে রয়েছে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে।  নতুন M14 AMOLED প্যানেল ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। Galaxy S26 ফোনে  Exynos 2600 চিপসেট অথবা Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হবে। Galaxy S26 Ultra ফোনে 5000mAh ব্যাটারি এবং 60W ফাস্ট চার্জিং সাপোর্ট রাখা হবে। Galaxy S26 ফোনে থাকতে পারে 4300mAh ব্যাটারি এবং Galaxy S26 প্লাস ফোনে থাকতে পারে 4,900mAh ব্যাটারি।

 

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিবের পদে মনোজ কুমার আগরওয়াল, আগামী ৩১ জুলাই পর্যন্ত থাকবেন দায়িত্বে

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ