নতুন বছরেই আসছে Samsung-র নতুন ফোন, কবে কত দামে আসছে জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : স্মার্টফোন ছাড়া এখন জীবন অচল। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্মার্টফোনই হয়েছে সঙ্গী। নিত্যদিনের কাজেও অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে এটি। প্রতি মুহূর্তে ফোনের নিত্য নতুন ফিচার সামনে আসছে। Samsung ব্যবহারকারীদের জন্য রয়েছে সুখবর। নতুন ফোন আসতে চলেছে বাজারে। S series-র স্মার্টফোন আসতে চলেছে।

বছর ঘুরলেই শুরুর দিকে নতুন ফোন আসতে চলেছে। সংস্থআ সূত্রে খবর, ভারতে আসতে চলেছে Galaxy S26, Galaxy S26 Plus এবং Galaxy S26 Ultra স্মার্টফোন। জানা গিয়েছে নতুন ৩টি ফোনে পুরোনো ফোনের তুলানয়া আপগ্রেডেশন থাকবে। ক্যামেরা থেকে ডিজাইন, পারফরম্যান্সে থাকবে বদল। উন্নত আপগ্রেডেশন থাকবে।

তিনটি মধ্যে Galaxy S26, Galaxy S26 Plus সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যানি। কিন্তু Galaxy S26 Ultra সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, আগামী বছরে ফেব্রুয়ারি মাসের শেষ বা মার্চের শুরুতে আসতে চলেছে ফোনটি। তবে সংস্থা সূত্রে খবর, আগামী ২৫ ফেব্রুয়ারি সান ফ্রান্সিসকোতে Galaxy Unpacked 2026 ইভেন্টের আয়োজন করতে পারে। এই ফোনের দামের কথা বলতে গেলে জানা যায়, Galaxy S25 Ultra ফোনের থেকে বেশি দাম হতে পারে। এই ফোনের দাম ১ লক্ষ ৩৪ হাজার ৯৯৯ টাকা থেকে ১লক্ষ ৩৯ হাজার ৯৯৯ টাকা। তবে দামের হেরফের হতে পারে বলে জানা যাচ্ছে।

এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.9-ইঞ্চি AMOLED স্ক্রিন থাকতে পারে। এটি ৩ হাজার নিট পিক ব্রাইটনেস অফার করতে পারে। ফোনে Qualcomm এর লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকতে পারে। এটি 16GB LPDDR5X RAM এবং 256GB স্টোরেজ (বেস ভেরিয়েন্ট) সহ পেয়ার করা যেতে পারে। এই ফোনে ৫ হাজার মেগাহার্জ ব্যাটারি যা ৬০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ক্যামেরার বিষয়ে নজর দিলে জানা যাবে এই ফোনে ২০০ মেগাপিক্সল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সল আল্ট্রাওয়াইড এবং ৫০ মেগাপিক্সল 5x টেলিফটো ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকতে পারে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩