কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ওয়াশিং মেশিন নিয়ে এল Samsung,  দাম কত জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি সংস্থা Samsung সম্প্রতি ভারতের বাজারে নিয়ে এসেছে ১০টি বড় সাইজের AI-enabled ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের নতুন এক রেঞ্জযা ক্রেতাদের জন্য জামা-কাপড় ধোয়ার কাজকে আরও সহজ করে তুলবে। উন্নত AI প্রযুক্তির সাহায্যে উন্নত এই ওয়াশিং মেশিনগুলি বড় পরিবারের জন্য বিশেষভাবে উপযোগী, যাদের বেশি পরিমাণে জামা-কাপড় ধোয়ার প্রয়োজন হয়।

AI ফিচারের বৈশিষ্ট্য

নতুন এই ওয়াশিং মেশিনগুলির ক্যাপাসিটি 12 কেজি, যা কম্বল, পর্দা এবং শাড়ির মতো বড় আইটেম ধোয়ার জন্য আদর্শ। এই মেশিনগুলিতে AI Wash ফিচার রয়েছে, যা উন্নত সেন্সরের সাহায্যে কাপড়ের ওজন, মসৃণতা এবং ময়লার স্তর নির্ধারণ করতে পারে। এর ফলে, জলের পরিমাণ এবং ডিটারজেন্টের ব্যবহার স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়, যাতে কাপড় ধোয়ার সময় সুরক্ষিত ভাবে সম্পূর্ণ পরিষ্কার করা যায়।

Auto Dispense ফিচারটি আরও সহজ করে তুলেছে লন্ড্রি প্রক্রিয়া, যা স্বয়ংক্রিয়ভাবে সঠিক পরিমাণে ডিটারজেন্ট এবং ফ্যাব্রিক সফটনার রিলিজ করে। AI Energy mode-এর মাধ্যমে ব্যবহারকারীরা SmartThings App থেকে Energy Consumption নিয়ন্ত্রণ করতে পারেন, যার ফলে বিদ্যুৎ বিলের উপর 70% পর্যন্ত সাশ্রয় সম্ভব। এই App-এর মাধ্যমে SmartThings Clothing Care ফিচার ব্যবহার করে গ্রাহকরা নিজেদের পছন্দমত ওয়াশ সাইকেল তৈরি এবং রিমোটলি কাপড়-জামা ধোয়ার প্রক্রিয়াকে নিয়ন্ত্রন করতে পারেন।

আরও অত্যাধুনিক ফিচার

SuperSpeed অপশনটি 39 মিনিটেই Wash time কমিয়ে দেয়, কোনো রকম পারফরম্যান্সের সঙ্গে আপস না করেই। Q-Bubble এবং Speed spray ফিচারগুলি শক্তিশালী ক্লিনিং এবং দক্ষ রিন্সিংয়ের জন্য সাহায্য করে। Hygiene Steam function 99.9% ব্যাকটেরিয়া দূর করে এবং অ্যালার্জেনকে নিষ্ক্রিয় করে স্বাস্থ্যকর ভাবে কাপড়-জামা পরিষ্কার করে।

এই নতুন ওয়াশিং মেশিনগুলির একটি tempered glass দরজা এবং আধুনিক ডিজাইন রয়েছে, যা যে কোনো আধুনিক ইন্টিরিয়ারের সঙ্গে মানানসই। ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি দ্বারা পরিচালিত, এই মেশিনগুলি Energy efficiency, কম শব্দ এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে।

দাম, কোথায় পাবেন?

Samsung-এর এই ‘Bespoke AI’ ওয়াশিং মেশিনগুলি Inox, Navy এবং Black রঙে পাওয়া যাবে, এবং এর দাম শুরু হচ্ছে 52,990 টাকা থেকে 74,990 টাকার মধ্যে। এই মেশিনগুলি Samsung-এর অফিসিয়াল অনলাইন স্টোর, Samsung Shop App, রিটেল স্টোর এবং অন্যান্য E-commerce প্ল্যাটফর্মে পাওয়া যাবে। আরও সুবিধার জন্য, Samsung Finance+ এর মাধ্যমে সহজ EMI অপশন পাওয়া যায়, ফলে এই ওয়াশিং মেশিনগুলি কেনা আরও সহজ হবে। এছাড়াও, Samsung এই মেশিনগুলির Motor-এ 20 বছরের ওয়ারেন্টি প্রদান করে।

Samsung-এর নতুন এই AI-enabled ওয়াশিং মেশিনগুলি ভারতীয় বাজারে একটি নতুন মাত্রা যোগ করেছে তা বলাই যায়।

 

তোলাবাজি থেকে হুমকির অভিযোগ, পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলার

অজিতের মাকে শেষ বিদায় জানাতে তৃষাকে নিয়ে অভিনেতার বাড়িতে বিজয়

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

কাটোয়ায় ১০০দিনের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

অজগরের ওপর শুয়ে একরত্তি মেয়ে, পরিবারের কাণ্ড দেখে ফুঁসছে নেটপাড়া

নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রোলিং, অবশেষে মুখ খুললেন শোভিতা

টেস্ট ক্রিকেট খেলবেন বৈভব? শচিনের মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল

ত্রিপল ও ফুটবল চুরির অভিযোগে গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আশাবাদী হোটেল মালিকরা

পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেই প্যারিসে বিশৃঙ্খলা, গ্রেফতার ৪১৬

অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে samsung galaxy s25 fe, বিস্তারিত জেনে নিন