ফের রক্তক্ষরণ শেয়ারবাজারে, একদিনে ৫৬৮ সূচক খোয়াল Sensex

পর পর দু’দিন শেয়ারবাজার (Stock Market) নিম্নমুখী হওয়ায় বিনিয়োগকারীদের (Investors) কপালে ফের চিন্তার ভাঁজ গভীর হতে শুরু করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেয়ারবাজারে (Stock Market) অব্যাহত রক্তক্ষরণ। সোমবারের পরে মঙ্গলবারেও ফর ধস নামল। একদিনে ৫৬৮ সূচক হারিয়েছে সেনসেক্স (Sensex)। কোনও ক্রমে ৫৫ হাজারের গণ্ডিতে টিঁকে রয়েছে। সেনসেক্সের (Sensex) পাশাপাশি ১৫৩ দশমিক ২০ পয়েন্ট খুঁইয়েছে নিফটিও (Nifty)। ফলে ফের সাড়ে ১৬ হাজারের গণ্ডির নিচে নেমে গিয়েছে। একদিনেই লক্ষ কোটি টাকা খুঁইয়েছেন বিনিয়োগকারীরা (Investors)। পর পর দু’দিন শেয়ারবাজার (Stock Market) নিম্নমুখী হওয়ায় বিনিয়োগকারীদের (Investors) কপালে ফের চিন্তার ভাঁজ গভীর হতে শুরু করেছে। আবাসন (realty), তথ্যপ্রযুক্তি (IT) ও আর্থিক মূলধনী (Capital Goods) প্রতিষ্ঠানগুলির শেয়ার দর সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে।

সোমবার সপ্তাহের প্রথম দিনেই শেয়ারবাজার (Share Market) ধাক্কা খেয়েছিল। ফলে মঙ্গলবারের দিকে হা-পিত্যেশ নয়নে তাকিয়ে বসেছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু আগের দিনের চেয়ে প্রায় ৫০০ পয়েন্ট কম নিয়ে পথচলা শুরু করেছিল সেনসেক্স। ৫৫ হাজার ৪৯ পয়েন্ট নিয়ে শুরু হয়েছিল। কিন্তু বাজার খোলার পর থেকে শ্লথগতি ছিল। ঘন্টা দুয়েকের মধ্যেই ৫৫ হাজারের ঘর থেকে ৫৪ হাজারের ঘরে নেমে যায়। সারাদিনই ঢিমেতালে চলে শেযার কেনাবেচা। লোকসানের ভয়ে বিনিয়োগকারীরা তেমন ঝুঁকির পথে পা মাড়াননি। দুপুর তিনটের পরে সামান্য তেজী হয়ে ৫৫ হাজারের ঘরে পা রাখে সেনসেক্স (Sensex)। কিন্তু পতন এড়াতে পারেনি। দিন শেষে ৫৬৭ দশমিক ৯৮ সূচক খুঁইয়ে ৫৫ হাজার ১০৭ দশমিক ৩৪ পয়েন্টে দাঁড়ায় সেনসেক্স (Sensex)। আর ১৫৩ দশমিক ২০ পয়েন্ট খুঁইয়ে ১৬ হাজার ৪১৬ দশমিক ৩৫ পয়েন্টে দাঁড়ায় নিফটি (Nifty)।

পতনের মধ্যেও এদিন লাভের মুখ দেখেছে রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থা ওএনজিসি (ONGC)। সংস্থার শেয়ার দর বেড়েছে সাত টাকা ৯০ পয়সা। সবচেয়ে বড় লোকসানের মুখে পড়েছেন টাইটানের (TITAN) শেয়ারহোল্ডাররা (Shareholder)। একদিনে সংস্থার শেয়ার দর কমেছে ৯৭ টাকা ৭৫ পয়সা।

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য