বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে ফের ঊর্ধ্বমুখী সেনসেক্স

একদিনে সেনসেক্স (Sensex) বেড়েছে ৬৩২ সূচক।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ঠোঁটের কোন থেকে উধাও হওয়া হাসি ক্রমশই ফিরছে। লক্ষ্মীবারেই লক্ষ্মীলাভ হয়েছিল বিনিয়োগকারীদের। শুক্রবার ঊর্ধ্বমুখী হয়েই বন্ধ হল শেয়ারবাজার (Stock Market)। একদিনে সেনসেক্স (Sensex) বেড়েছে ৬৩২ সূচক। যার ফলে ফের ৫৫ হাজারের ঘরের কাছাকাছি পৌঁছে গিয়েছে। সেনসেক্সের পাশাপাশি ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। আগের দিনের চেয়ে ১৮৯ সূচক বেড়ে ১৬ হাজার ৩৫০-এর গণ্ডি ছাড়িয়েছে। গত সপ্তাহে বিনিয়োগকারীরা যে লোকসানের মুখে পড়েছিলেন, চলতি সপ্তাহে তার কিছুটা হলেও পুষিয়ে নিতে পেরেছেন। যদিও সোমবার নতুন সপ্তাহের প্রথম দিন বাজারের মতিগতি কী দাঁড়ায় সেদিকে কড়া নজর রাখছেন বিনিয়োগকারী ও বাজার বিশেষজ্ঞরা।

এদিন সকালে বাজার খোলার সঙ্গেই তথ্যপ্রযুক্তি, ব্যাঙ্ক, অটোমোবাইল সহ বিভিন্ন সেক্টরের সংস্থাগুলির শেয়ার দর চড়চড় করে বাড়তে থাকে। যদিও মাঝে কিছুটা ধাক্কা খায় ঊর্ধ্বগতি। কিন্তু দুপুরের পর থেকে ফের ঘুরে দাঁড়ায় বাজার। বাজার বন্ধের সময় পর্যন্ত সেই ঊর্ধ্বগতি বজায় ছিল। এক সময়ে প্রায় ৫৫ হাজারের ঘরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেনসেক্স। ৫৪ হাজার ৯৬৩ পয়েন্ট ছুঁয়েছিল সূচক। তবে সেখান থেকে কিছুটা নিচে নেমে ৫৪ হাজার ৮৮৪ দশমিক ৬৬ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। আর নিফটি ১৬ হাজার ৩৫২ দশমিক ৪৫ পয়েন্টে বন্ধ হয়। শুধুমাত্র ধাতব ব্যবসার সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ার দর আগের দিনের চেয়ে ছিল নিম্নমুখী।

এদিন অ্যাপলো হাসপাতাল, টেক মাহিন্দ্রা, উইপ্রো, বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফাইন্যান্স, এইচসিএল টেক সহ একাধিক সংস্থা লাভের মুখ দেখেছে। তবে এনটিপিসি, টাটা স্টিল, ভারতী এয়ারটেল, এশিয়ান পেন্টস ও রিলায়েন্স ইন্ডাস্ট্রতিজ লিমিটেডের মতো সংস্থার শেয়ারের দাম কমেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, সামনের সপ্তাহে ফের বৈঠকে বসছে রিজার্ভ ব্যাঙ্কের পরিচালন পর্ষদ। ওই বৈঠকে রেপো রেট শূন্য দশমিক ২৫ থেকে শূন্য দশমিক ৩০ শতাংশ বাড়ানোর পথে হাঁটতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক-সেই আশাতেই পর পর দু’দিন ঊর্ধ্বমুখী বাজার।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি