ইতিহাসে প্রথমবার ২ লক্ষ পেরিয়ে গেল রুপোর দাম, সোনাও গগনচুম্বী

বিয়ের মরসুমে আকাশছোঁয়া সোনার দাম। তবে বেশি ভাবাচ্ছে রুপোর দাম। কেননা ইতিহাসে প্রথম রূপোর দাম ২ লক্ষ টাকা ছুঁল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের মরসুমে আকাশছোঁয়া সোনার দাম। তবে বেশি ভাবাচ্ছে রুপোর দাম। কেননা ইতিহাসে প্রথম রূপোর দাম ২ লক্ষ টাকা ছুঁল। যা কিনা আগে কখনও হয়নি। ডিসেম্বরের শুরু থেকেই সোনা-রূপোর দামে আশ্চর্যজনক পরিবর্তন হয়েছে। ৫০০০ টাকা পর্যন্ত সোনার দাম কমেছিল। পাল্লা দিয়ে রূপোর দামও কমেছিল। কিন্তু বছর শেষের দিকে যেতে আবারও গগন চুম্বী সোনা-রূপোর দাম। ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের চাহিদা এবং সুদের হার আকর্ষণীয় হ্রাসের পর রূপোর দাম প্রথমবারের মতো প্রতি কেজিতে ২ লক্ষ টাকা ছাড়িয়েছে।

MCX অনুযায়ী, আজ রূপো প্রতি কেজি ২০০,৫১০ টাকায় লেনদেন হয়েছে। সোনার দামও রেকর্ড করেছে। রুপোর থেকে সোনার দাম বেশি বেড়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) MCX-এ সোনার দাম ২,৫০০ টাকা বেড়েছে। যার ফলে প্রতি ১০ গ্রামে সোনার দাম ১,৩৪,৯৬৬ টাকায় পৌঁছেছে। শেয়ার বাজার বন্ধের কারণে সোনা ও রূপোর দামে ব্যাপক পরিবর্তন হয়েছে। তবে রুপোর দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং অ্যাসপেক্ট গ্লোবাল ভেঞ্চার্সের নির্বাহী চেয়ারপারসন অক্ষয় কাম্বোজ। ইতিমধ্যেই চলতি বছর রূপোর দাম ১০০% বৃদ্ধি পেয়েছে।

সৌরশক্তি, বৈদ্যুতিক যানবাহন খাতের ক্রমাগত সম্প্রসারণের জন্যে রূপোর চাহিদা বাড়ছে মার্কেটে। তাই এই ধাতুর দাম বাড়ছে। এছাড়া সোনা-রূপোর দাম বাড়ার আরও কারণ হল, ভূ রাজনৈতিক উত্তেজনা, মার্কিন শুল্কের অর্থনৈতিক পরিণতি নিয়ে উদ্বেগ, এবং ETF-তে উল্লেখযোগ্য বিনিয়োগ। তবে, সোনা ও রূপোর দাম আচমকাই এত বেড়ে যাওয়ার কারণে হ্রাসের ঝুঁকি রয়েছে। তাই বিশেষজ্ঞরা বলছেন যে, যদি আপনি সোনা ও রূপোয় বিনিয়োগ করার পরিকল্পনা করেন, বা দাম বৃদ্ধির কারণে সেগুলি কেনার সামর্থ্য না রাখেন, তাহলে আপনার সোনা ও রূপোর ETF-তে অল্প পরিমাণে বিনিয়োগ করা উচিত। যাতে দাম কমলেও ক্ষতির ঝুঁকি থাকবে না।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর