মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ! এক লাফে ১২,০০০ টাকা দামি রুপো, সোনাও গগনচুম্বী

বুধবার, সপ্তাহের তৃতীয় ব্যবসায়িক দিনে রুপোর দাম এক লাফে ১২০০০ টাকা বেড়েছে। সোনার দামও তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৫ সাল জুড়ে সোনা-রুপোর দাম আকাশছোঁয়া ছিল। বিশেষ করে, সোনার থেকে রুপোর দাম ছ্যাঁকা দেওয়ার জন্যে যথেষ্ঠ ছিল। গত ডিসেম্বরেই রুপোর দাম প্রায় ২ লাখ পেরিয়েছিল। যা কিনা ইতিহাসে প্রথম। সাধারণত সোনার দাম গগনচুম্বী হয়, কিন্তু রুপোর দাম রেকর্ড ভেঙে দিয়েছে সব। সাধারণত সোনার মূল্য এতটা হওয়ায় অনেকেই গহনা বানানোর কথা ভাবতে পারেন না। তবে ধনী থেকে গরীব সকলেই সোনা-রুপোর দামের খোঁজ রাখেন। যাই হোক, ২০২৬ সালের শুরু থেকেই রকেট গতিতে বৃদ্ধি পাচ্ছে সোনা-রুপোর দাম, যা সমস্ত পুরনো রেকর্ডকে ভেঙে দিয়েছে।

বুধবার, সপ্তাহের তৃতীয় ব্যবসায়িক দিনে রুপোর দাম এক লাফে ১২০০০ টাকা বেড়েছে। সোনার দামও তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনার কারণে আবারও বিনিয়োগ কারীদের সোনা ও রুপোয় বিনিয়োগের দিকে ঝুঁকছে। বুধবার, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) খোলার সঙ্গে সঙ্গেই রুপোর দাম রকেটের গতিতে বেড়েছে। প্রায় ১২,৮০৩ টাকা বেড়েছে। আগের ট্রেডিং দিনে রুপোর ফিউচারের দাম প্রতি কেজি ২,৭৫,১৮৭ টাকায় বন্ধ হয়েছিল, কিন্তু বুধবার এটি ২,৮৭,৯৯০ টাকার নতুন সর্বোচ্চে পৌঁছেছে। এই নিয়ে ১০ দিনে রুপোর দাম ৫২০০০ টাকা বাড়ল। ১ কেজি রুপোর দাম ৫২,১১৭ টাকা বেড়েছে।

প্রকৃতপক্ষে, বছরের প্রথম দিন, ১ জানুয়ারী, রুপোর ফিউচারের দাম ছিল প্রতি কেজি ২,৩৫,৮৭৩ টাকা, যা বুধবারের প্রথম ট্রেডিংয়ে বেড়ে ২,৮৭,৯৯০ টাকায় পৌঁছেছে। অন্যদিকে সোনাও অপ্রতিরোধ্য। ক্রমাগত নতুন রেকর্ড তৈরি করছে। গত ১০ দিনে রুপোর ফিউচার দাম প্রতি ১০ গ্রামে ৭,৩৬৯ টাকা বেড়েছে। ১ জানুয়ারী, ২০২৬ তারিখে, ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ১,৩৫,৮০৪ টাকা, যা বুধবার প্রায় ৮৩২ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ১,৪৩,১৭৩ টাকায় পৌঁছেছে। তবে সোনা ও রুপোর দামের তীব্র বৃদ্ধির কারণ কী? বিদেশী বিনিয়োগকারীদের বিক্রির পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্ধিত উত্তেজনাও একটি গুরুত্বপূর্ণ কারণ। সাধারণত, যখন বিশ্বব্যাপী উত্তেজনা বৃদ্ধি পায়, তখন বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সোনা ও রুপোর দিকে ছুটে যেতে দেখা যায়। তাই সোনা-রুপোর দাম বাড়ছে।

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা