প্রতিমাসে ৫ হাজার টাকা বিনিয়োগে ঘুরবে ভাগ্যের চাকা! কোথায়, কী ভাবে লগ্নি করলে লাভবান হবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : পোস্ট অফিস বা ব্যাঙ্কে ক্রমাগত কমছে সুদের হার। সেই কারণে একটু বেশি টাকার আশায় অনেকেই ঝুঁকছেন মিউচুয়াল ফান্ডের দিকে। কিছু কিছু মিউচুয়াল ফান্ডে ঝুঁকি থাকে। কিন্তু তারপরেও অনেকেই এতে বিনিয়োগ করেন। মিউটুয়াল ফান্ডে দুইভাবে বিনিয়োগ করা যায়। তার মধ্যে একটি হল লাম্পসাম। অপরটিকে বলা হয় ‘সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান’ বা এসআইপি।

ব্যাঙ্ক হোক বা পোস্ট অফিসে রেকারিংয়ের সিস্টেম রয়েছে। এসআইপি অনেকটা সেই রকম। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ একটা টাকা প্রতিমাসে ফেলতে হবে। এসআইপি করলেও সেই একই নিয়ম। প্রতিমাসে একটা নির্দিষ্ট টাকা জমা করতে হবে। জানা যায়, এসআইপি করলে কোটিপতিও হতে পারবেন কেউ কেউ। তেমনই সুযোগ রয়েছে মিউচুয়াল ফান্ডের এসআইপিতে। কোনও গ্রাহক যদি মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করেন তিনি মেয়াদ শেষে একটা বড় পরিমাণ টাকা পেতে পারেন। তবে এই এসআইপির সুদের হার কিন্তু সুনির্দিষ্ট থাকে না। ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যেমন সুনির্দিষ্ট হারে সুদ পাবেন। এই ক্ষেত্রে কিন্তু তা নয়। সেই কারণেই ঝুঁকি থাকে। তবে ঐতিহাসিক ভাবে ন্যূনতম ১২ শতাংশ সুদ পেয়েছেন বিনিয়োগকারীরা।

এসআইপি থেকে সুদেমূলে কত অর্থ পাওয়া যাবে, তার একটা ফর্মুলা রয়েছে। M = P × ({[1 + i]^n – 1} / i) × (1 + i) ফর্মূলা মেনে দেখতে পারেন কত টাকা পাবেন। এখানে M বলতে সুদেমূলে পাওয়া টাকার পরিমাণ। বিনিয়োগকারী প্রতিমাসে যে পরিমাণ অর্থ লগ্নি করবেন, সেটা হল P। এ ছাড়া বিনিয়োগের সংখ্যা N এবং সুদের হার I ধরে সংশ্লিষ্ট অঙ্কটি করে নিতে পারবেন। উল্লেখ্য, এতে চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন তাঁরা। কেউ ঝুঁকি হাতে নিয়ে মিউচুয়াল ফান্ডে নামতে চাইলে সে অনেক লাভ করতে পারেন। তবে সুদের হারের ওপর নির্ভর করবে সবটাই।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ