দ্রুত বাজারে আসতে চলেছে ‘সোনি’-র গাড়ি, দেখে নিন নতুন কী কী থাকছে

ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে 'সোনি' হল অন্যতম একটি নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে ‘সোনি’ হল অন্যতম একটি নাম। মূলত টিভি, মিউজিক সিস্টেম, হেডফোন এবং মোবাইল ফোন থেকে শুরু করে নানা জিনিস তৈরির ক্ষেত্রে এই জাপানি সংস্থাটির জুড়ি মেলা ভার। তবে এই সমস্ত কিছু থেকে বেরিয়ে এবার অন্যকিছু করে দেখাতে চাইছে ‘সোনি’। বাজারে গাড়ি আনতে চলেছে এই সংস্থাটি। জাপানের অন্যতম গাড়ি নির্মাণকারী সংস্থা ‘হন্ডা’-র সঙ্গে জুটি বেঁধে ইলেট্রিক গাড়ি নিয়ে আসছে ‘সোনি’। দুই সংস্থার যৌথ উদ্যোদে তৈরি এই আকর্ষণীয় গাড়িটি ২০২৫ নাগাদ মার্কেটে আসবে।

জানা গিয়েছে, ‘হন্ডা’ গাড়ি তৈরির কাজ দেখাশোনা করবে। আর ‘সোনি’ মোবিলিটি সার্ভিস প্ল্যাটফর্ম তৈরি করবে। গত শুক্রবার দুই কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে, খুব দ্রুত যৌথভাবে তারা একটি কোম্পানি খুলবে যেখানে এই বৈদ্যুতিন গাড়ি তৈরির কাজ শুরু হবে।

বিদ্যুৎ চালিত যানবাহনের বাজারে প্রবেশের জন্য ‘সোনি’ গত জানুয়ারি মাসে ‘সোনি মোবিলিটি’ নামে একটি নতুন কোম্পানি খোলার কথা বলেছিল। সেই সময় ‘ভিশন-এস ০২’ নামের একটি ‘স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল’ বা এসইউভি-র প্রোটোটাইপ দেখিয়েছিল তারা।

অন্যদিকে, হন্ডাও নিজেদের বিদ্যুৎ চালিত গাড়ির বাজার স্বমহিমায় প্রতিষ্ঠা করতে পুরোদমে কাজ করছে। ২০৪০ সালের মধ্যে জীবাশ্ব জ্বালানি নির্ভর করা যানবাহনের উৎপাদন বন্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করছে এই গাড়ি নির্মাণকারী সংস্থাটি। 

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?