প্রবীণদের জন্য বেশি সুদের সুবিধা আরও ছ’মাস বাড়িয়ে দিল SBI

২০২০ সালের মে মাসে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবীন নাগরিকদের জন্য এনেছিল একটি বিশেষ স্কিম। তাতে সবচেয়ে বেশি সুদ দিচ্ছিল ভারতের বৃহত্তম ব্যাঙ্কটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালের মে মাসে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবীন নাগরিকদের জন্য এনেছিল একটি বিশেষ স্কিম। তাতে সবচেয়ে বেশি সুদ দিচ্ছিল ভারতের বৃহত্তম ব্যাঙ্কটি। স্কিমটির নাম ‘ইউ কেয়ার ফিক্সড ডিপোজিট’। যা পরবর্তী সময়ে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল এই স্কিমের সুযোগ নেওয়ার সময়। এবার সেটা আরও ছয় মাস বাড়িয়ে দিল এসবিআই। অর্থাৎ প্রবীণ নাগরিকরা এই ‘ইউ কেয়ার ফিক্সড ডিপোজিট’ স্কিমে বিনিয়োগ করতে পারবেন ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত।

এসবিআই জানিয়েছে, প্রবীণ নাগরিকদের জন্য এই বিশেষ ফিক্সড ডিপোজিটের সময় সীমা আরও বাড়ানো হয়েছে। এই স্কিমে সুদের হার অনেকটাই বেশি। সধারণ ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার থাকে ৫.৪ শতাংশ। কিন্তু প্রবীণ নাগরিকদের জন্য এই স্পেশ্যাল ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.২০ শতাংশ। তবে কমপক্ষে পাঁচ বছরের জন্য এই স্কিমে বিনিয়োগ করতে হবে। যাদের বয়স ৬০ বছর বা তার বেশি তাঁরাই এই প্রকল্পে টাকা জমাতে পারবেন। এসবিআই আরও জানিয়েছে, যদি কেউ পাঁচ বছরের আগে টাকা তুলে নেন বা ফিক্সড ডিপোজিটটি ভেঙে ফেলেন, তবে তিনি বাড়তি সুদ পাবেন না।

পুজোয় অ্যাসিডিটি থেকে বাঁচতে ৩ সহজ উপায়কে হাতিয়ার বানান

গ্রামের অন্য পুজো দেখতে চান? ঘুরে আসতে পারেন অসমের নলবাড়ির বেলশর

ভুল মশলা খেলেই ভাঙবে ব্রত! জেনে নিন নবরাত্রিতে কী খাওয়া যাবে?

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?