Loading live market data...
Loading active stocks...
Connecting...

সোনায় বিনিয়োগ করতে আগ্রহী? তাহলে RBI-এর এই স্কিম সম্পর্কে জানুন

বর্তমানে সচেতনতা এবং ভাল রিটার্ন-ভিত্তিক চিন্তাভাবনা অনেককে ভার্চুয়াল সোনার বিকল্পের দিকে নিয়ে গিয়েছে। এরকমই এক বিকল্প হল RBI-এর সার্বভৌম স্বর্ণ বন্ড (SGB) প্রকল্প

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুম চলছে। সামনেই দীপাবলি ও ধনতরাস। এই সময় অনেকেই সোনা কেনেন। সোনায় বিনিয়োগের ক্ষেত্রে সোনার গহনা সবসময়ই প্রথম পছন্দ। কিন্তু বর্তমানে সচেতনতা এবং ভাল রিটার্ন-ভিত্তিক চিন্তাভাবনা অনেককে ভার্চুয়াল সোনার বিকল্পের দিকে নিয়ে গিয়েছে। এরকমই এক বিকল্প হল RBI-এর সার্বভৌম স্বর্ণ বন্ড (SGB) প্রকল্প। এটি এক ধরণের সরকারি বন্ড, যা সহজেই সোনায় রূপান্তরিত করা যায়। করোনা অতিমারীর সময় সোনা এক মূল্যবান রক্ষাকবজ হিসেবে প্রমাণিত হয়েছে। তবে ২০২০ সালের মতো ২০২১ সালে সোনার দাম অতটা বেশি নয়। তবে বিশেষজ্ঞদের ধারণা, দীপাবলির পরই সোনার চাহিদা আরও বাড়বে। সেই সঙ্গে দামও বাড়বে।

ফলে ভার্চুয়াল গোল্ডে বিনিয়োগের জন্য এটাই সেরা সময় এবং অন্যতম বিকল্প। RBI-এর সার্বভৌম স্বর্ণ বন্ড (SGB) প্রকল্প সাধারণ বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয়, কারণ এটি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে RBI বিনিয়োগকারীদের এই বিষয়ে আশ্বস্ত করে। RBI-এর সার্বভৌম স্বর্ণ বন্ডে ২.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। যা ষান্মাসিক ভাবে প্রদেয় এবং একেবারে মেয়াদ শেষে আসল পরিমাণের সঙ্গে প্রদান করা হয়। RBI-এর নিরাপত্তার সঙ্গে এই সুদের হার হেরফের হয় না। পাশাপাশি বন্ডের মেয়াদ শেষে কোন মূলধনী লাভ কর নেওয়া হয় না। ফলে সব দিক থেকে RBI-এর সার্বভৌম স্বর্ণ বন্ড (SGB) প্রকল্প বেশ জনপ্রিয় এবং নিরাপদ।

সার্বভৌম স্বর্ণ বন্ডে (SGB) সর্বোচ্চ আট বছরের জন্য বিনিয়োগ করা যায়। কিন্তু ৪ বছরের মধ্যে যে কেউ এটি বিক্রি করে বন্ড থেকে অর্থ তুলে নিতে পারবে। আবার কোনও বিনিয়োগকারী তাৎক্ষণিক নগদের প্রয়োজনে যে কোনও সময় সেকেন্ডারি মার্কেটে বন্ড বিক্রি করে দিতে পারেন। ফলে RBI নির্দিষ্ট সময়ে যদি কেউ এই বন্ড সরাসরি না কিনতে পারেন তবে পরে ইকুইটি মার্কেট থেকে এই বন্ড কেনা সম্ভব।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত