আদানির সঙ্গে বিদ্যু‍ৎ চুক্তি বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টে দায়ের মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিদ্যু‍ৎ রফতানি বাবদ পাওয়া বকেয়া নিয়ে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে ভারতীয় শিল্পপতি গৌতম আদানির মালিকাধীন আদানি পাওয়ারের সঙ্ঘাত তুঙ্গে। তার মধ্যেই আদানির সঙ্গে বিদ্যু‍ৎ চুক্তি বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা ঠুকে দিলেন এম কাইয়ুম নামে এক আইনজীবী। আজ বুধবার (১৩ নভেম্বর) ওই রিট দাখিল করা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে। মসামলায় কী নির্দেশ দেন বিচারপতিরা, তার দিকে তাকিয়ে গোটা দেশ।

শেখ হাসিনা জমানায় দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে ভারতীয় শিল্পপতি গৌতম আদানির সংস্থা আদানি পাওয়ারের সঙ্গে ২০১৭ সালে ২৫ বছর মেয়াদি এক চুক্তি স্বাক্ষর করেছিল বাংলাদেশ বিদ্যু‍ৎ উন্নয়ন বোর্ড। ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত বিদ্যু‍ৎ কেন্দ্র থেকে বাংলাদেশে প্রতিদিন ১৬০০ মেগাওয়াট বিদ্যু‍ৎ সরবরাহের চুক্তি হয়েছিল। যদিও প্রথম থেকেই ওই চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল। বিদ্যু‍ৎ বাবনদ বাড়তি দাম নেওয়ার অভিযোগ ওঠে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। ইতিমধ্যেই বিদ্যু‍ৎ সরবরাহ বাবদ বাংলাদেশ বিদ্যু‍ৎ উন্নয়ন বোর্ডের কাছে ৮৫ কোটি ডলার পাওনা রয়েছে।

দেশে রাজনৈতিক পালাবদলে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যূত হওয়ার পরেই বকেয়া মেটানোর চাপ দিতে শুরু করে আদানি পাওয়ার। খোদ সংস্থার কর্ণধার গৌতম আদানি অন্তর্বর্তী সরকারের প্রধান মোল্লা মুহাম্মদ ইউনূসের কাছে ব্যক্তিগত চিঠি লিখে বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ জানান। যদিও তাতে ঘুম ভাঙেনি সরকারের শীর্ষ মহলের। তার পর চলতি মাসের প্রথমে এক চিঠি পাঠিয়ে ৭ নভেম্বরের মধ্যে বকেয়া ৭০ কোটি ডলার মিটিয়ে দেওয়ার অনুরোধ জানান আদানি পাওয়ার। ওই সময়সীমার মধ্যে পাওনা না মেটালে বিদ্যু‍ৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকিও দেয়। সেই হুমকিতে নড়েচড়ে বসে ইউনূস সরকার। আদানি পাওয়ারের কাছে চিঠি দিয়ে বকেয়া মেটানোর জন্য বাড়তি সময় ভিক্ষা করে। সেই অনুরোধে সাড়া দিয়ে বিদ্যু‍ৎ সরবরাহ পুরো বন্ধ না করে এক ধাক্কায় রফতানি ৬০ শতাংশ কমিয়ে দেয় আদানি পাওয়ার।

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল