চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাত্র 10,000 টাকায় বাজেট ট্যাবলেট বাজারে আনল Redmi

নিজস্ব প্রতিনিধি: গল্প নয়, সত্যি। চিনা মোবাইল সংস্থা শাওমি (Xiaomi) সম্প্রতি ভারতের বাজারে Redmi Pad Pro 5G এবং Redmi Pad SE 4G নিয়ে এসেছে। যার প্রাথমিক মূল্য 10,999 টাকা। এই নতুন ট্যাবলেটগুলি (Tablet) OnePlus এবং Realme সহ অন্যান্য বাজেট এবং মিড-রেঞ্জ ট্যাবলেট (Tablet) নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা আরও বাড়াতে চলেছে। কী ফিচারস পাবেন এই দুটি Tablet এ তা জেনে নেওয়া যাক-

Redmi Pad Pro 5G এর স্পেসিফিকেশনস ও দাম

  • 12.1 ইঞ্চির 2.5K ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং সর্বাধিক 600 Nits উজ্জ্বলতা
  • Gorilla Glass 3 দ্বারা প্রটেক্টেড ফ্রন্ট স্ক্রিন (front screen)
  • Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর এবং Adreno 710 GPU
  • 1.5 TB পর্যন্ত স্টোরেজ বাড়ানোর জন্য microSD card সাপোর্ট।
  • সামনের এবং পিছনের উভয় ক্যামেরাই 8 megapixel
  • 10,000 mAh ব্যাটারি এবং 33 watt দ্রুত চার্জিং সাপোর্ট।
  • 3.5 mm হেডফোন কানেক্টর (headphone connector) এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ অন্যান্য ফিচারস।

8 GB RAM/128 GB স্টোরেজের মডেলের দাম শুরু 24,999 টাকা থেকে।

256 GB স্টোরেজ মডেলের দাম 26,999 টাকা

ICICI এবং HDFC ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে 2000 টাকার ছাড় পাওয়া যাবে, ফলে দাম কমে হবে যথাক্রমে 22,999 এবং 24,999 টাকা হবে।

Redmi Pad SE 4G এর স্পেসিফিকেশনস

  • ৮.৭ ইঞ্চি এইচডি এলসিডি ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট।
  • মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট।
  • ২ টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড সাপোর্ট।
  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা।
  • ৬,৬৫০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট।

8 GB RAM/64 GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা

128 GB স্টোরেজ মডেলের দাম 11,999 টাকা  ধার্য করা হয়েছে।

ICICI ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে 1000 টাকার ছাড় পাওয়া যাবে, ফলে দাম কমে দাঁড়াবে যথাক্রমে 9,999 এবং 10,999 টাকা হবে।

সার্বিকভাবে Redmi Pad সিরিজের এই দুটি নতুন মডেল, ট্যাবলেট (Tablet)-এর বাজারে নতুন এক যুগের সূচনা করেছে বলা যায়। সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক ফিচারসহ এই ট্যাবলেট (Tablet) গুলি গেমিং, ভিডিও এডিটিং, স্টুডেন্টদের জন্য অনলাইন ক্লাস, এমনকি সাধারণ ব্যবহারের জন্যও উপযুক্ত। দেখা যাক, ভবিষ্যতে এই ট্যাবলেটগুলি কতটা জনপ্রিয়তা অর্জন করে।

Published by:

Share Link:

More Releted News:

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ