স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বেসরকারি ইংলিশ মিডিয়ামের পড়ুয়াদের সঙ্গে পাল্লা দিতে ঢাকঢোল পিটিয়ে চালু করা হয়েছিল স্মার্ট ক্লাসরুম। ডিজিটাল সুবিধাসম্পন্ন  ক্লাসরুমটি মূলত প্রযুক্তি-ভিত্তিক শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছিল। অথচ সেই স্মার্ট ক্লাসরুমে থাকা টিভির পর্দায় চলছে অশ্লীল ভোজপুরী গান। আর সেই গানের সঙ্গে তাল মিলিয়ে উদ্দাম নাচে মত্ত পড়ুয়ারা। ওই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছেন রোহতাসের জেলাশাসক। পাশাপাশি জানিয়েছেন, চটুল নাচে মত্ত পড়ুয়াদের পাশাপাশি ওই স্মার্ট ক্লাসরুমের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইনে ৩১ সেকেন্ডের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ওই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে ডটকম’। ভিডিয়োটি রোহতাস জেলার দাভথ ব্লকের অন্তর্গত ডেধগাঁওয়ের জগদয়াল সিং প্লাস-২ হাইস্কুলের। গত মঙ্গলবার রেকর্ড করা ওই ভিডিওতে দেখা যায়, স্কুলের স্মার্ট ক্লাসরুমের ভেতরে ১৪ জন শিক্ষার্থী জনপ্রিয় ভোজপুরি গায়ক খেসারিলাল যাদবের ‘অহেরি কি চোলি’ গানের সঙ্গে উদ্দাম নাচছে। গানের কথা যথেষ্টই অশ্লীল ও আপত্তিকর। ক্লাসরুমের ভিতরে কিভাবে অশ্লীল ভোজপুরি গান চালানো হল এবং পড়ুয়ারা সেই গানের সঙ্গে উদ্দাম নাচে মত্ত হয়ে উঠল তা নিয়ে প্রশ্ন উঠেছে।


রোহতাসের জেলাশাসক দীপক কুমার জানিয়েছেন, ‘সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োটি প্রশাসনের নজরে আসার পরই একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। স্কুলের অধ্যক্ষ লাল বাহাদুর সিংহ যাদবকে নির্দেশ দেওয়া হয়েছিল ঘটনাটি নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে।’ জেলাশাসক আরও জানিয়েছেন, ‘স্মার্ট ক্লাসরুমের দায়িত্বে থাকা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধেও শিক্ষা দফতরের প্রযোজ্য নির্দেশিকা অনুযায়ী পদক্ষেপ করা হবে।’

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল