আমাকে প্রাণে মারতেই এই দুর্ঘটনার ষড়যন্ত্র, দাবি কৃষ্ণ কল্যাণীর

গাজোলের দুর্ঘটনা নিছক ঘটনা নয়। এর পিছনে রয়েছে তাঁকে খুন করার ষড়যন্ত্র। এমনটাই দাবি রাজ্য বিধানসভার পিএসি কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগে ছিলেন তৃণমূলে(TMC)। একুশের ভোটের মুখেই পা বাড়িয়েছিলেন বিজেপির(BJP) দিকে। তার জেরে রায়গঞ্জ থেকে ভোটে লড়াই করার টিকিটও পেয়ে যান। জিতেও যান। তার কয়েক মাসের মধ্যেই ফের ফিরে আসেন তৃণমূলে। যদিও তিনি এখনও খাতায় কলমে বিজেপির বিধায়ক হিসাবেই রয়েছেন। আর এখন তো তাঁর আবার প্রমোশনও হয়েছে। রাজ্যের শাসক দলের অঙ্গুলিহেলনে তিনি হয়ে গিয়েছেন রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির(PAC) চেয়ারম্যানও। এহেন মানুষের গাড়িতেই কিনা রাতের আঁধারে এসে ধাক্কা দিল লরি। ভাগ্য ভালো সেই সময় ওই গাড়িতে ছিলেন না মানুষটি। কিন্তু দুর্ঘটনার পরে তিনিই এখন দাবি করছেন, তাঁকে প্রাণে মারার জন্যই এই দুর্ঘটনার ষড়যন্ত্র রচিত হয়েছিল। যদিও ঠিক কারা সেই ষড়যন্ত্র করছেন সে নিয়ে কিছু বলেননি। বলবেনই বা কী করে, বিজেপির সঙ্গে যোজন দূরত্ব আর স্থানীয় তৃণমূলের সঙ্গে আদায় কাঁচকলায়। নজরে কৃষ্ণ কল্যাণী(Krishna Kalyani)।

শনিবার ভোর রাত ৩টের সময় মালদার(Malda) গাজোলে(Gajol) কৃষ্ণ কল্যাণীর গাড়ি দুর্ঘটনার(Accident) মুখে পড়ে। শুক্রবার রাতে পদাতিক এক্সপ্রেস ধরে রায়গঞ্জ(Raiganj) ফিরছিলেন কৃষ্ণ কল্যাণী। তাঁকে মালদা টাউন স্টেশন থেকে নিয়ে আসতেই তাঁর গাড়ি রওয়ানা দিয়েছিল রায়গঞ্জ থেকে। কিন্তু গাজোলে সেই গাড়ির পিছনে এসে বেশ জোরেই ধাক্কা মারে একটি লরি। তাতে গাড়ির চালক ও কৃষ্ণকল্যাণীর এক নিরাপত্তারক্ষী আহত হন। দ্রুত তাঁদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অন্য গাড়িতে রায়গঞ্জে ফেরেন কৃষ্ণ কল্যাণী। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘাতক লরিটিকে আটক করেন তাঁরা। গ্রেফতার করা হয়েছে লরির চালককে। কিন্তু শনিবার সকালেই কৃষ্ণ কল্যাণী অভিযোগ করেছেন, তাঁকে খুন করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে। তিনি সাফ জানিয়েছেন, ‘যারা সভায় মাইকের সামনে নানা আদর্শের কথা বলে তাঁরাই এই ষড়যন্ত্র ঘটিয়েছে আমাকে খুনের জন্য। পুলিশ তদন্ত করে দেখুক এই ষড়যন্ত্রের পিছনে কারা আছে।’

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর