১১ দিন পর আবার জলপাইগুড়ি থেকে বাংলাদেশ ছুটল মিতালী এক্সপ্রেস

ঈদের কারণে ১১ দিন বন্ধ ছিল ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন মিতালী এক্সপ্রেস। রবিবার আবার যাত্রী নিয়ে ছুটল এই ট্রেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঈদের কারণে ১১ দিন বন্ধ ছিল ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন মিতালী এক্সপ্রেস। ১১ দিন বিরতির পর রবিবার আবার যাত্রী নিয়ে ছুটল এই এক্সপ্রেস ট্রেন। রবিবার সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আন্তর্জাতিক হলদিবাড়ি স্টেশন হয়ে ট্রেনটি বাংলাদেশের উদ্দেশে ছোতে। বাংলাদেশের রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।

উল্লেখ্য চলতি মাসের ১০ তারিখে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুজ্জোহা। সেই উপলক্ষ্যে গত ৬ জুলাই থেকে অস্থায়ীভাবে মিতালি এক্সপ্রেস ট্রেনের পরিষেবা বন্ধ রাখা হয়। বাংলাদেশ (Bangladesh)  থেকে শেষ ট্রেন আসে গত ৫ জুলাই। সেদিন ১২০ জন যাত্রীকে নিয়ে ভারতে আসে মিতালী এক্সপ্রেস। খালপাড়ার আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে হলদিবাড়ি স্টেশনে আসে ট্রেনটি। তারপর থেকে অস্থায়ীভাবে বন্ধ থাকে পরিষেবা। ১১ দিন বিরতির পর রবিবার ১৩০ জন যাত্রী নিয়ে মিতালি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওনা দেয়।

করোনা সংক্রমণ পরিস্থিতির জেরে বন্ধ ছিল মিতালী এক্সপ্রেসের পরিষেবা। গত জুন মাসের ১ তারিখে ‘মিতালী এক্সপ্রেস’ পুনরায় যাত্রা শুরু করে। সপ্তাহের রবিবার ও বুধবার মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় এবং সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে নিউ জলপাইগুড়িতে চলাচল করে। উল্লেখ্য ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্য নিয়ে দুই বাংলার মধ্যে এই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যাওয়া-আসার জন্য এর আগে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস যাত্রা শুরু করেছে। এরপর দুই দেশের মধ্যে তৃতীয় ট্রেন হিসেবে মিতালী এক্সপ্রেস (Mitali Express) যাত্রা শুরু করে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে