আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ বাড়লেও কমল মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষার সংখ্যা বাড়তেই রাজ্যে করোনায় সংক্রমিতের হার বাড়ল। আগের দিনের তুলনায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২৬ জন। তবে দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও দৈনিক মৃত্যু কিছুটা স্বস্তি দিয়ে নিম্নমুখী। করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ৯ জন। সেই সঙ্গে শনাক্তের হারও অনেকটা স্বস্তি দিয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ২ দশমিক ১৯ শতাংশে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ১৪৯টি ল্যাবরেটরিতে নতুন করে ৩৩ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আরও ৭২৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৮১ হাজার ৯৪৬ জনে। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ৯ জন। যার ফলে করোনায় প্রাণহানির সংখ্যা ১৯ হাজারের গণ্ডি ছুঁইছুঁই করছে। এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে করোনার বলি হয়েছেন ১৮ হাজার ৯৯৮ জন।’

রাজ্যে দৈনিক আক্রান্তের তুলনায় যথারীতি দৈনিক সুস্থতার হার কম। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭০৫ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ১৫ লক্ষ ৫৫ হাজার ৫২০ জন। সুস্থতার হার একই জায়গায় দাঁড়িয়ে। অর্থা‍ৎ সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৩৩ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ১২ টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪২৮ জনে।’

কলকাতার করোনা পরিস্থিতি অবশ্য যথারীতি উদ্বেগজনক। আগের দিনের তুলনায় মহানগরীতে দৈনিক সংক্রমিতের সংখ্যা সামান্য কমেছে। গত২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮৩ জন। কলকাতার লাগোয়া উত্তর ২৪ পরগনায় একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৬ জন।

Published by:

Share Link:

More Releted News:

নবান্ন দখলের যুদ্ধে বিশেষ ভূমিকা রাখবে ৩৭ আসন, জেনে নিন অজানা তথ্য

‘কেউ হিংসা-অশান্তিতে জড়াবেন না’, গণনার আগে বিজেপি কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

রবিবার সন্ধ্যের পর ধেয়ে আসছে কালবৈশাখী, গণনার আগে বড় দুর্যোগ বঙ্গে

সোমে গণনায় কোন জেলায় কত পর্যবেক্ষক, জানিয়ে দিল কমিশন

ভোটগণনার দিন ট্রাফিক রুটে বদল হচ্ছে, কোন পথে নো–এন্ট্রি?‌ জেনে নিন আপডেট

এক্স আর্মি লেখা গাড়ি কার? সাখাওয়াতের স্ট্রংরুমে ঢুকতেই বাইরে বিক্ষোভ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ