চাপে পড়ে লোকসভার ৪ কংগ্রেস সাংসদের সাসপেনশন প্রত্যাহার

সাসপেনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুষ্ঠভাবে লোকসভার অধিবেশন (Lok Sabha) চালাতে আজ সোমবার মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ দেখাতে গিয়ে সাসপেন্ড হওয়া চার কংগ্রেস সাংসদের (Congress MP’s) উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হল। দুপুরে লোকসভার অধিবেশন শুরু হওয়ার পরে ওই চার কংগ্রেস সাংসদের সাসপেনশন প্রত্যাহার নিয়ে একটি প্রস্তাব পেশ করেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি (Prahlad Joshi)। ওই প্রস্তাবে সমর্থন জানান বিভিন্ন দলের সাংসদরা। তার পরেই চার সাসপেন্ডেড সাংসদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেন লোকসভার অধ্যক্ষ (Lok Sabha Speaker) ওম বিড়লা (Om Birla)।

গত সোমবার লোকসভার অধিবেশন কক্ষে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান চার কংগ্রেস সাংসদ মানিক্কম টেগোর (Manickam Tagore), রাম্যা হরিদাস (Ramya Haridas), এস জ্যোতিমণি (S Jyothimani) ও টিএন প্রতাপন (T N Pratapan) । প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর জন্য চার কংগ্রেস সাংসদকেই পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করেন লোকসভা সাংসদ ওম বিড়লা। যদিও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সহ বিরোধী দলের একাধিক নেতা ওই শাস্তিকে লঘু পাপে গুরু দণ্ড হিসেবে আখ্যা দিয়ে শাস্তি প্রত্যাহারের অনুরোধ জানান। কিন্তু সেই অনুরোধে কর্ণপাত করেননি লোকসভার অধ্যক্ষ।

আজ লোকসভায় মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু অধিবেশন শুরু হওয়ার পরেই বিরোধী দলের বিধায়কদের শোরগোলে বার বার সভার কাজ স্থগিত করে দেওয়া হয়। শেষ পর্যন্ত লোকসভা সুষ্ঠভাবে চালানোর জন্য নিজেদের কঠোর অবস্থান থেকে পিছু হঠে শাসক শিবির। চার সাসপেন্ডেড কংগ্রেস সাংসদের সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও চার কংগ্রেস সাংসদের শাস্তি প্রত্যাহারের কথা জানানোর সময়ে লোকসভার অধ্যক্ষ বলেন, ‘ভবিষ্যতে সভার মর্যাদা ক্ষুন্ন করে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালে কঠোর পদক্ষেপ করা হবে।’

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান