সময় এলেই ইডিকে সব বলে দেবেন, জল্পনা বাড়ালেন অর্পিতা

অর্পিতা মুখোপাধ্যায়কে ‘টাকা কার?’ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সময় এলেই সব বলব’। বলেছেন, তাঁর ও পার্থ চট্টোপাধ্যায়ের দেখা হয়েছিল এক- দু’বার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতে তোলার আগে পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (ARPITA MUKHERJEE) নিয়ে যাওয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষা করাতে। জোকা ইএসআই হাসপাতাল চত্বরে পার্থ থাকলেন চুপ। এর আগে তাঁর দাবি ছিল, ‘ষড়যন্ত্র’। তবে এবার কিছুই বললেন না তিনি। অন্যদিকে নীরব অর্পিতাও। শুধু বলেছেন, ‘যা বলার ইডিকে বলেছি’।

অন্যদিকে ইডি জেরায় পার্থ বলেছেন, সেভাবে তিনি না কি অর্পিতাকে চেনেন না। মাঝে মধ্যে দেখতে পেয়েছিলেন। মুখোমুখি বসিয়ে জেরার সময় না কি তিনি তাকাননি অর্পিতার দিকে। অর্পিতা বলেছেন, তাঁর ও পার্থ চট্টোপাধ্যায়ের দেখা হয়েছিল এক- দু’বার।

ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা হয়েছিল, উদ্ধার হওয়া এত টাকা কার? তার উত্তরে প্রাক্তন মন্ত্রী জানিয়েছিলেন, ওই টাকা তাঁর নয়। এর আগে অন্যদিনে একবার পার্থ বলেছিলেন, সময় এলে সব বলবেন। অর্পিতা মুখোপাধ্যায়কে ‘টাকা কার?’ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সময় এলেই সব বলব’। উল্লেখ্য, এর আগে গত বুধবারও পার্থ ও অর্পিতা আদালত চত্বরে কার্যত চুপ ছিলেন। এখন প্রশ্ন টাকা তবে কার? এই প্রশ্নেই কপালে চোখ উঠেছে ইডি আধিকারিকদের। ক্রমশ ঘোলা হচ্ছে জল। 

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির