চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাখি উৎসবে উত্তরপ্রদেশে মহিলাদের জন্য বাসে ফ্রি-রাইড, ঘোষণা মুখ্যমন্ত্রী যোগীর

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: রাখি উৎসবের দিন উত্তরপ্রদেশের মহিলাদের বাসে উঠলে টিকিট (free ride) কাটতে হবে না। সৌজন্যে উত্তরপ্রদেশ সরকার (UP Govt) । সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাখি উৎসবে রাজ্য সরকারের তরফ থেকে উত্তরপ্রদেশের (UP) মহিলাদের বিশেষ কী উপহার দেওয়া যায়, সে ব্যাপারে আলোচনা করতে যোগী মন্ত্রিসভা (Yogi Cabinet) বৈঠকে বসে। সিদ্ধান্ত নেওয়া হয়, রাখি পূর্ণিমার দিন রাজ্যের সব বয়সের মহিলাদের জন্য বাস ভাড়ায় ছাড় দেওয়া হবে। পরে মুখ্যমন্ত্রীর দফতর (Cm office) থেকে টুইটার হ্যান্ডেলে রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। টুইট করে বলা হয় -রাখি উৎসবের দিন উত্তরপ্রদেশের সব বয়সের মহিলারা বিনা ভাড়ায় তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন। রাজ্য সরকারের তরফ থেকে তাদের এই উপহার তুলে দেওয়া হল।    

ইতোমধ্যে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে অমৃত মহোৎসবের (‘Azadi Ka Amrit Mahotsava) অঙ্গ হিসেবে আগামী ১০ অগাস্ট থেকে ১২ অগাস্ট পর্যন্ত (৪৮ ঘণ্টা) উত্তরপ্রদেশের সব বয়সের মহিলা বাসে বিনামূল্যে ভ্রমণ (free ride) করতে পারবেন। যোগী সরকারে এই ঘোষণায় উত্তরপ্রদেশের মহিলার বেশ খুশি।  

উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া (Vice president) নাইডু রাখি বন্ধন উৎসব (Rakshabandhan) উপলক্ষ্যে সব মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় মহিলাদের  সম্মান রক্ষার আর্জিও জানান। তুলে ধরেন সমানিধিকারের বার্তাও। উপরাষ্ট্রপতির টুইট – রাখি উৎসব উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা। ভাই-বোনের সম্পর্ক আরও মজবুত হোক। মহিলাদের শ্রদ্ধার চোখে দেখার আর্জি জানাই। আর্জি জানাই, তাদের সম্মান রক্ষার। শপথ নিই দেশের সব মহিলাদের জন্য নিরাপদ আশ্রয়ের। তাদের মর্যাদা রক্ষার দায়িত্ব আমাদের সকলের। 

Published by:

Share Link:

More Releted News:

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ