দেরি করে আসায় পাপারাজ্জিদের সঙ্গে বচসায় জড়ালেন তাপসী

তাপসী সকলের উদ্দেশ্যে হাত জোড় করে বলেন 'আপনারাই ঠিক আর অভিনেতারা ভুল'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাপারাজ্জিদের সঙ্গে বচসায় জড়ালেন তাপসী পান্নু।  এমন নয় যে এই প্রথম তাপসীই এই সমস্যার সম্মুখীন হলেন, বরং এর আগেও বহু তারকা এই সমস্যায় পড়েছেনে, বচসায় জড়িয়েছেন পাপারাজ্জিদের সঙ্গে। সেই তালিকায় রয়েছেন কঙ্গনা রানাওয়াত, প্রিয়াঙ্কা চোপড়া, সলমন খানের মত অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু এক একজনের ক্ষেত্রে আলাদা আলাদা হয়েছে এই ঘটনার কারণ।

কিন্তু তাপসীর সঙ্গে এদিন ঠিক কী হল? জানা যাচ্ছ্‌ তাপসী তাঁর আগামী ছবি ‘দোবারা’র প্রচারে মুম্বইয়ের মিঠিবাই কলেজে যান। সেখানেই ছিল তাঁর সাংবাদিক সম্মেলন। কিন্তু দেরি করে আসায় বচসায় জড়ান পাপারাজ্জিদের সঙ্গে । এরপর ভেনুতে পৌঁছে পাপারাজ্জিদের একটিও ছবি তুলতে দেননি তিনি। একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, প্যাপেরা বারবার তাপসীর কাছে অভিযোগ জানাচ্ছে য্‌ সে দেরি করে এসেছে আর তারপর ছবি তুলতে দেয়নি বলে। এরপরেই নানা বাদানুবাদের পরেই তাপসী তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। 

বারবার দেরি করে আসার কথা বলতে থাকলে তাপসী বলেন যে, তাঁকে যেখানে যখন যে সময় যেতে বলা হয় তখনই তিনি পৌঁছান। তাঁকে যেন প্যাপেরা সম্মান দিয়ে কথা বলেন। যদিও অন্য বেশ কিছু ফটোগ্রাফার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। যদিও তাতে সেরকম ফল হয়নি। বচসা এ্মন পর্যায় পৌঁছায় যে শেষে তাপসী সকলের উদ্দেশ্যে হাতজোড় করে বলেন ‘আপনারাই ঠিক আর অভিনেতারা ভুল’। উল্লেখ্য আগামী ১৯ অগাস্ট মুক্তি পাচ্ছে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘দবারা’। ২০১৮-র স্প্যানিশ সিনেমা ‘মিরাজ’র রিমেক এটি।  

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী