হাতে লাল জবা ফুলের মালা নিয়ে কালীঘাটে পুজো দিলেন তাপসী পান্নু

আজকেই অনুরাগ কাশ্যপ অভিনীত 'দোবারা' মুক্তি পেয়েছে। আর ছবি মুক্তির আগেই শুক্রবার সকালটা কলকাতার কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন অভিনেত্রী তাপসী পান্নু।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন নতুন ট্রেন্ড উঠেছে, বলিউডের যেকোনও চলচ্চিত্রের প্রচারে অন্যান্য রাজ্যের মতো কলকাতাকেও বেছে নিচ্ছেন সেই ছবির অভিনেতা-অভিনেত্রীরা। হ্যাঁ, কিছুদিন আগেই ‘রক্ষাবন্ধন’ এর প্রচার সারতে কলকাতায় পাড়ি দিয়েছিলেন খোদ অক্ষয় কুমার।তার আগে ঘুরে গিয়েছেন, পঙ্কজ ত্রিপাঠি এবং কার্তিক আরিয়ানও। সবটাই ছবির প্রচার সারতেই। এবার কলকাতায় এলেন অভিনেত্রী তাপসী পান্নু এবং তাঁর সহ অভিনেতা পাভেল গুলাটি। আজকেই অনুরাগ কাশ্যপ অভিনীত ‘দোবারা’ মুক্তি পেয়েছে। আর ছবি মুক্তির আগেই শুক্রবার সকালটা কলকাতার কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন অভিনেত্রী তাপসী পান্নু।

সঙ্গী ছিলেন সহ অভিনেতা পাভেল গুলাটি। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ, কালীঘাটের ২ নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করলেন তাঁরা। পুজো দেওয়ার পর আরতিও দেখেন তাঁরা। তবে পুজো দিয়ে সকাল ৮টার মধ্যেই তাপসী এবং পাভেল মন্দির ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এদিন তাপসীর পরনে ছিল সি গ্রিন রঙের সালোয়ার কামিজ এবং পাভেল গুলাটির পরনে ছিল নীল ডেনিম জিন্সের সঙ্গে সাদা শার্ট। একেবারে ঐতিহ্য মেনে, হাতে লাল জবা ফুলের মালা নিয়ে মন্দিরে ঢুকতে দেখা যায় তাঁদের।

এদিন স্বাভাবিকভাবেই তাপসীকে ঘিরে ধরেছিল সব সাংবাদিকরা। তাপসী জানান, জন্মাষ্টমীতে তাঁর ছবি মুক্তি পাচ্ছে, আশা করছি, ছবিটা সাফল্যের মুখ দেখবে। তবে কলকাতার দুর্গাপুজো তিনি দেখতে চান তিনি সেটাও জানালেন। এদিন মন্দির থেকে বেরিয়েই তাপসী সাংবাদিক সম্মেলনে যোগ দেন। পাশাপাশি এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগে ‘দোবারা’র বিশেষ প্রদর্শনেও হাজির হন অভিনেতা তাপসী পান্নু, পাভেল গলাটি, পরিচালক অনুরাগ কাশ্যপ এবং প্রযোজক একতা কাপুর। ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়ও।

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী