আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জনতার দাবি রাখল মিও আমোর! রূপঙ্কর বাদ, নতুন জিঙ্গেলে জায়গা নিল সোমলতা

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা। নজরুল মঞ্চে কেকের প্রোগ্রামের দিনই হলের অফুরন্ত জনস্রোতের দরুন, পারফরম্যান্স শেষে অস্বস্তিতে মাটিতে লুটিয়ে পড়েন কেকে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। মুলত হৃদরোগে আক্রান্ত হয়েই মারা যান তিনি। তবে তাঁর মৃত্যুর আগে, কেকে-র সম্পর্কে বাংলার সঙ্গীতশিল্পী রূপঙ্করের একটি বিতর্কিত মন্তব্য তখন বাংলার মানুষদের কাছে দুর্বিসহ হয়ে ওঠে। এবং তা ভাইরাল হলে গোটা নেটপাড়া বয়কটের ডাক দেয় রূপঙ্করকে। যা রূপঙ্করের কেরিয়ারকে বিশাল ছোবল দেয়। এমনকি ‘Mioamore’ এর টাইটেল ট্র্যাক থেকে রূপঙ্করের কণ্ঠ বাতিল করার অনুরোধ জানায় উত্তেজিত নেটিজেন। আর জনতার মনমর্জির আগে কোনও কিছুই টেকে নি, আর টিকবেও না কোনোদিন।

তা ফের প্রমাণিত হল। কেকে-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চক্ষুশূল হয়েছিলেন রূপঙ্কর বাগচি জনতার চোখে। গায়কের প্রতি জনতার রোষ কেক প্রস্তুতকারণ সংস্থা মিও আমোরেও পড়েছিল। কারণ এই সংস্থার প্রচারমূলক জিঙ্গলটি রূপঙ্কর বাগচির গাওয়া। রূপঙ্করের উপর রাগ থেকে ওই সংস্থার ফেসবুক পেজে গিয়ে লাগাতার অভিযোগ জানাচ্ছিলেন কেকে-র অনুরাগীরা, রূপঙ্করের গাওয়া বিজ্ঞাপনী জিঙ্গলটি অবিলম্বে বন্ধ করার দাবি জানায় নেটাপাড়া। অবশেষে লাগাতার কটাক্ষের পর জুন মাসের শুরুতেই সেই জিঙ্গল প্রত্যাহার করে নেয় মিও আমোর। এবার জনতার দাবি মেনে নতুন জিঙ্গল নিয়ে হাজির হল সংস্থা।

 

এবার রূপঙ্করের জায়গায় গানটি গাইলেন টলিউডের অপর জনপ্রিয় শিল্পী সোমলতা আচার্য চৌধুরী। হ্যাঁ, এবার থেকে Mio Amore এর জিঙ্গেলটি শোনা যাবে সোমলতার কন্ঠের। মিও আমার দু দিন আগেই সোশ্যাল মিডিয়া পেজে সাফ জানায়, ‘তোমরা বললে, আমরা শুনলাম… নতুন গান নিয়ে হাজির হলাম’। আর সেই ভিডিয়োর কমেন্টে এখন বইছে প্রশংসার ঝড়।

Published by:

Share Link:

More Releted News:

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

কমেডি শোতে হিন্দুধর্মকে অপমান, ভারতীর বিরুদ্ধে FIR খারিজ করল বম্বে হাইকোর্ট

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ