ঋণের নামে তোলাবাজি, তথ্য পাচার চিনে, পুলিশের জালে রুই-কাতলা

২২ জন গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: বড় ধরনের একটি তোলাবাজির চক্র ফাঁস করল উত্তরপ্রদেশ পুলিশের অপরাধ দমন শাখা। এই চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে তারা ২২ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে পুলিশের ভাষায় রুই-কাতলাও রয়েছে। 

 পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এই চক্র দিল্লি ছাড়াই কাজ করত মহারাষ্ট্র, কর্নাটক, উত্তরপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যে। জেরা করে দিল্লি পুলিশ জানতে পেরেছে, ঋণ দেওয়ার নাম করে এরা ফোন করতেন। একপ্রকার বিনা শর্তেই তারা ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন। প্রাপককে তাঁর প্রয়োজনমতো টাকা ঋণ দিয়ে শুরু হত হুমকি। দাবি করা হত তোলার। না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও তাদের দেওয়া হত। 

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এই চক্রের লখনউতে একটি কল সেন্টার রয়েছে। সেখান থেকে ফোন করে তারা জানতে চাইত কারও ঋণের প্রয়োজন আছে কি না। জবাব হ্যাঁ হলে বলা হত মোবাইল থেকে একটি ফর্ম ডাউনলোড করে নিতে হবে।  ডাউনলোড করার ফাঁকেই সংশ্লিষ্টের ব্যক্তিগত তথ্য তাদের কম্পিউটারে উঠে যেত। পরে তারা সেই তথ্য চিনকে পাচার করে দিত।

পরে তারা মোবাইলের সিম বদলে যে ঋণ নিয়েছে তাকে ফোনে হুমকি দিত। দাবি করত মোটা টাকার। টাকা দিতে না পারলে প্রাণে মেরে ফেলার শাসানি দিত। আর মহিলাদের ক্ষেত্রে বলা হত, নগ্ন ছবিতে মুখ বসিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবে। ভয় পেয়ে অনেকেই গ্যাংয়ের দাবি মেটাতে বাধ্য থাকত।

কয়েকজন সাহস করে  পুলিশের অপরাধ দমন শাখার সঙ্গে যোগাযোগ করলে তারা টোপ দেয়। টোপ গেল গ্যাংয়ের সদস্যরা। আর তাতেই ফাঁস হয় জারিজুরি। 

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিৎ-দের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা