পণ না দেওয়ায় বউকে চলন্ত ট্রেনের সামনে ফেলে দিল স্বামী, শাশুড়ি

মৃতার স্বামী ও শাশুড়ি গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: পণ দিতে অস্বীকার করেছিল পরিবার। তার বদলা নিতে বউকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা মেরে ফেলে দিল স্বামী ও শাশুড়ি। ভয়াবহ ঘটনার সাক্ষী লখনউ। ট্রেন ড্রাইভার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। যোগাযোগ করে মৃতার পরিবারের সঙ্গে। তাদের বয়ানের ভিত্তিতে পুলিশ মৃতার স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে দায়ের করেছে হত্য়া মামলা। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মৃতার নাম সারিতা। বয়স মাত্র ২৫ বছর। পরিবারের অন্য়ান্যরা পলাতক। তাদের গ্রেফতার করতে পুলিশ তল্লাশি শুরু করেছে। 

সারিতার পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সারিতার স্বামী ও শাশুড়ি পণের দাবি জানিয়ে আসছিল। সেই সঙ্গে চলত শারীরিক নির্যাতন। নির্যাতনে সামিল ছিল সারিতার দুই দেওর জীতেন্দ্র যাদব, সুুনীল যাদব এবং ননদ রুচি যাদব। সারিতা পরিবার এই ব্যাপারে থানায় একবার যোগাযোগ করেছিল। থানা থেকে পরিবারকে ডেকে পাঠিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে। যদিও তাদের সেই চেষ্টা সফল হয়নি। তবে পণ না পাওয়ায় স্ত্রীকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা মেরে ফেলে দেবে, তা ভাবতেই পারছে না পুলিশ। 

অতিরিক্ত পুলিশ কমিশনার আব্বাস আলি জানিয়েছে, দুই পরিবারকে ডেকে পাঠিয়ে আমরা সমাধানের চেষ্টা চালাই। সারিতার পরিবার পণের দাবিতে অনড় থাকে। আর সে দাবি না মেটায় তারা এক মহিলাকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা মেরে ফেলে দেবে সেটা ভাবাই যাচ্ছে না। সারিতার স্বামী এবং শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিৎ-দের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা