চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহারাষ্ট্র বিধানসভার সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা কৃষকের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই : অধিবেশন চলাকালীন মহারাষ্ট্র বিধানসভা ভবনের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। তিনি কৃষক বলে জানা গিয়েছে। ঋণের ভারে তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। তবে অন্য একটি সূত্রের দাবি, উনি কৃষক নন। মঙ্গলবার দুপুরে ওই ঘটনার সময় দ্রুত পুলিশ তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, বিধানসভার প্রধান ফটকের সামনে এসে আচমকাই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন এক ব্যক্তি। উপস্থিত পুলিশ কর্মীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও গুরুতর ভাবে জখম হয়েছেন তিনি। প্রাথমিক খবরে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সুভাষ দেশমুখ। তিনি ওসমানাবাদ জেলার ওয়াসি তহশিলের এক কৃষক। অতীতে ঋণের ভারে জর্জরিত হয়ে মহারাষ্ট্রে একাধিক বার কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রেও তেমনটাই ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও পারিবারিক অশান্তির কারণে এমনটা হয়ে থাকতে পারে বলে অন্য একটি সূত্রের খবর। সম্প্রতি সুভাষের সঙ্গে সম্পত্তি নিয়ে তাঁর ভাইয়ের বিবাদ চলছিল সরকারি ওই সূত্রের দাবি। এমনকি, সুভাষ আদতে কৃষক নন বলেও ওই সূত্রে জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ