বিজেপি শীর্ষ নেতৃত্বের পরিকল্পনা অনুযায়ী নয়া দল গড়ছেন গুলাম নবি

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নয়া দল গড়ে খুব একটা সুবিধা করতে পারবেন না জনবিচ্ছিন্ন নেতা।

Share:

  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রত্যাশামতোই কংগ্রেস (Congress) ছাড়লেন অধুনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) ভক্ত গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। কংগ্রেস (Congress) ছাড়লেও আপাতত বিজেপিতে (BJP) নাম লেখাচ্ছেন না তিনি। বরং বিজেপি শীর্ষ নেতৃত্বের পরিকল্পনা অনুযায়ী উপত্যকায় নতুন দল (New Party) গড়ছেন। বিধানসভা ভোটে (Assembly Poll) বিরোধী শিবিরের ভোট ভাগ করে পদ্ম শিবিরকে সুবিধা করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় রাজনীতিতে বরাবরই ক্ষমতালোভী হিসেবে পরিচিত আজাদ (Ghulam Nabi Azad)। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নয়া দল গড়ে খুব একটা সুবিধা করতে পারবেন না জনবিচ্ছিন্ন নেতা।

মেয়াদ ফুরানোর পরে তাঁকে রাজ্যসভায় না পাঠানোয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ও রাহুল গান্ধির (Rahul Gandhi) উপরে হাড়ে-হাড়ে চটেছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। উপরাষ্ট্রপতি (Vice President) হওয়ার লোভে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে গোপনে যোগাযোগও রেখেছিলেন। পদ্ম শিবিরের সুবিধা করে দিতে লাগাতার কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে চলেছিলেন। বিভিন্ন রাজ্যে থাকা বিক্ষুব্ধ কংগ্রেস নেতা ও দলের অন্দরে তৈরি হওয়া বিক্ষুব্ধ গোষ্ঠী জি-২৩ নেতাদের সঙ্গে নিয়ে দলে ভাঙনেরও পরিকল্পনা করেছিলেন। যদিও তাতে খুব একটা সাড়া পাননি। উল্টে দলের অন্দরেই বিজেপির এজেন্ট হিসেবে চিহ্নিত হয়েছিলেন। দলে ক্রমশই গুরুত্বহীন হয়ে পড়ায় কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গত সপ্তাহেই।

সূত্রের খবর, বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকও করেছিলেন। ওই বৈঠকেই বিজেপির দুই শীর্ষ নেতা আজাদকে (Ghulam Nabi Azad) পরামর্শ দেন, আপাতত গেরুয়া শিবিরে না এসে উপত্যকায় নতুন দল গড়ে বিধানসভা ভোটে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স (National Conference) ও পিডিপির (PDP) ভোটে ভাগ বসান। বিধানসভা ভোট মিটে যাওয়ার পরে বিজেপিতে যোগ দিন। সেই পরিকল্পনা মতোই নতুন দল গঠনের কথা ঘোষণা করেছেন আজাদ।

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

ইজরায়েলে লোকনাথ মন্দির গড়ার আবেদন নিয়ে চাকলা ধামে নেতানিয়াহুর উপদেষ্টা

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার