সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিন তিস্তা শেতলবাদের

গুজরাট দাঙ্গা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মিলল তিস্তা শেতলবাদের। শুক্রবার এই সমাজকর্মীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল দেশের শীর্ষ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : অবশেষে স্বস্তি। গুজরাট দাঙ্গা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মিলল তিস্তা শেতলবাদের। শুক্রবার এই সমাজকর্মীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল দেশের শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। এর আগে গুজরাট হাইকোর্ট তিস্তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছিল।

২০০২ সালে গুজরাট দাঙ্গার তদন্তে গঠিত হয় নানাবতী কমিশন। তিস্তার বিরুদ্ধে অভিযোগ, এই কমিশনে সাক্ষীদের মিথ্যা বলতে এবং ভুয়ো তথ্য দিতে সাহায্য করেছিলেন। মাস কয়েক আগে দেশের শীর্ষ আদালত গুজরাট দাঙ্গা থেকে মোদিকে ক্লিনচিট দিতেই তিস্তার এই বিষয়টি সামনে আসে। তখন তিস্তাকে গ্রেফতার করা হয়। তাঁর জামিনের আবেদন বারবার খারিজ হয়ে গেলেও এদিন শর্তসাপেক্ষে সমাজকর্মীর জামিন মঞ্জুর হয়। জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট জানায়, তিস্তাকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে। তদন্তকারীদের সহায়তা করতে হবে। স্থায়ী জামিনের জন্য তিস্তাকে হাইকোর্টেরই দ্বারস্থ হতে হবে।

এদিন সুপ্রিম কোর্টে তিস্তার আইনজীবী কপিল সিব্বাল বলেন, ‘আমার মক্কেলের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে, সেটি ২৪ জুন সুপ্রিম কোর্টের রায়েরই চর্বিতচর্বণ।’ তিনি জানান, তিস্তা ইতিমধ্যেই দু’মাস জেলে রয়েছেন। এখন তিনি জামিন পাওয়ার যোগ্য। এরপরই সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, সমাজকর্মী তিস্তা শেতলাবাদ কট্টর মোদি-শাহ বিরোধী বলে পরিচিত। গুজরাট দাঙ্গায় তিনি আক্রান্তদের পাশে দাঁড়িয়ে তাঁদের দুর্দাশার ছবি সাড়া দেশে তুলে ধরেন। পরে দেখা যায়, তিনি নানাবতী কমিশনে মিথ্যা সাক্ষী দিতে মানুষজনকে বলেছিলেন। এরপরই তিস্তাকে গ্রেফতার করা হয়।    

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা