হয়নি মেরামত, রাস্তা যেন নর্দমা, কাদাজলে ডুবে অনশনে বিধায়ক

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: খারাপ রাস্তা মেরামতির জন্য স্থানীয় প্রশাসনকে একাধিকবার বলা হয়েছিল। প্রশাসনের কোনও হেলদোল নেই। তাই, প্রশাসনের নজক কাড়তে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালেন এক বিধায়ক। রাস্তায় জমে থাকা জলে ডুব দিলেন। মাখলেন কাদা। সেই অভিনব প্রতিবাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রাস্তায় জমা কাদাজলে স্নান করেছেন ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক দিপীকা পাণ্ডে। বিধায়ক বলেন, রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ। মাঝে-মধ্যেই দুর্ঘটনা ঘটে। রাস্তা মেরামতির জন্য প্রশাসনকে একাধিকবার বলা হলেও তারা সেই অনুরোধে সাড়া দিতে অস্বীকার করেছে। তাই, এই রাস্তায় যাওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা ছিল না। প্রশাসন থেকে রাস্তা মেরামতির লিখিত আশ্বাস দিতে হবে। সেই সঙ্গে জানাতে হবে, কতদিনের মধ্যে তারা রাস্তা ঠিক করে তা যানবাহনের জন্য উপযুক্ত করে দেবে।

দিপীকা পাণ্ডে বলেন, মানুষের ন্যূনতম চাহিদা গোটা কয়েক। সেই সব চাহিদার মধ্যে রয়েছে ভালো রাস্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্য। এই পরিষেবার একটিও বিঘ্নিত হলে মানুষ ভয়াবহ সমস্যার মধ্যে পড়ে। আর যে রাস্তা মেরামতির দাবি তোলা হয়েছে, সেটা জাতীয় সড়ক। মানুষের কাছে এই রাস্তা মেরামতির বিষয়টি গুরুত্ব পেলেও স্থানীয় প্রশাসনের কাছে তা গুরুত্বহীন। তাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এই রাস্তায় বাধ্য হয়ে হাঁটতে হল। যারা এই ছবি দেখেছেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, তারা এসে দেখে যাক এই রাস্তার হাল কি।

এই খবর লেখা পর্যন্ত স্থানীয় প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রতিবাদ যে অভিনব, তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ