Lucknow: বকুনির বদলা নিতে শিক্ষককে গুলি

শিক্ষক আপাতত বিপন্মুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ক্লাসে সকলের সামনে শিক্ষক বকুনি দেওয়ায় পডু়য়ার আত্মসম্মানে লাগে। তাই, প্রতিশোধ নিতে স্কুলের শেষে ওই শিক্ষককে লক্ষ্য করে সে গুলি চালায়। পরপর তিনবার। গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একই সময়ে স্কুলের পাশ থেকে কয়েকজন যাচ্ছিলেন। ঘটনাটি তাদের চোখে পড়লে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে তারা ওই পড়ুয়াকে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ওই পডু়য়াকে গ্রেফতার করেছেন। জখম ওই চিকিৎসককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা অপারেশন করে তিনি গুলি বের করেন। শিক্ষক আপাতত বিপন্মুক্ত। তাঁকে আপাতত কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে। স্কুল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে। সামান্য বিষয়ে দুই পড়ুয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একজন বিষয়টি ওই শিক্ষককে জানালে তিনি ক্লাসে এসে দ্বিতীয় পডু়য়াকে (যে পরে গুলি চালায়)একটু বকাঝকা করে। এর আগে স্কুলে পড়ুয়াদের মধ্যে কোনও বিষয়ে ঝগড়া হলে শিক্ষক এসে বকাঝকা দেন। তখনকার মতো বিষয়টি মিটে যায়। কিন্তু এই ক্ষেত্রে সেটা যে এই পর্যায়ে পৌঁছে যাবে সেটা তিনি বিন্দুমাত্র বুঝতে পারেননি।

নজর ক্যামেরায় ধরা পড়ে ছবিতে দেখা গিয়েছে, স্কুলচত্বরে শিক্ষককে বন্দুক হাতে নিয়ে প্রথমে তাড়া করে ওই পড়ুয়া। স্বাভাবিকভাবেই দিনের বেলায় এক পড়ুয়ার হাতে আগ্নেয়াস্ত্র দেখে শিক্ষক ঘাবড়ে যান। শিক্ষক পালাতে গেলে পড়ুয়া তাঁকে লক্ষ্য করে গুলি করে। আপাতত শিক্ষক সুস্থ রয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।  

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিৎ-দের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা