আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্প খারিজ হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি: ‘দুয়ারে রেশন’ প্রকল্প খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকারের এই প্রকল্প ২০১৩-এর জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী বলে রায় দিল আদালত। বুধবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই।

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই৷ সেই কারণেই এটিকে অবৈধ বলে ঘোষণা করল আদালত৷ প্রসঙ্গত রাজ্যের দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেখ আব্দুল মজিদ-সহ রাজ্যের বেশ কিছু ডিলার৷ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে তাঁদের আবেদন খারিজ হয়ে যায়৷ সিঙ্গল বেঞ্চে ডিলারদের আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারীরা। তার পর এদিন নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য ২০২১ সালের ১৬ নভেম্বর থেকে রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প শুরু হয়েছিল। একুশের বিধানসভা নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়ে এই প্রকল্প চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রকল্পে মূলত রেশন ডিলাররা এলাকার একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে গ্রাহকদের রেশন বিতরণ করতেন। কিন্তু করতে গিয়ে তাঁদের হিমসিম খেতে হয় বলে রেশন ডিলাররা অভিযোগ তুলেছিলেন। এর আগে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারও দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার জন্য প্রকল্প তৈরি করেছিল। কিন্তু আদালতের আপত্তিতে তা বন্ধ করে দিতে হয়। এ বার বাংলার সরকারের এই ‘দুয়ারে রেশন’ প্রকল্পকেও অবৈধ ঘোষণা করল আদালত।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার যাত্রা এখন ২৫ টাকা

প্রবল ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টির সতর্কতা, ভোটগণনার দিনেও দুর্যোগের সম্ভাবনা

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ