আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোর উপহার, কলকাতা থেকে শিলিগুড়ি চালু হল এসি বাস পরিষেবা

নিজস্ব প্রতিনিধি: যাত্রীদের জন্য পুজোর আগে বিশেষ উপহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (North Bengal State Transport Corporation)। কলকাতা থেকে শিলিগুড়ি ও শিলিগুড়ি থেকে কলকাতা এসি বাস চালু করল এই পরিবহন সংস্থা। যাত্রীদের আরও আরামদায়ক আধুনিক মানের পরিষেবা দিতে এই উদ্যোগ। উপযুক্ত খরচে এসি বাসে চেপে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে একেবারে পৌঁছনো যাবে শিলিগুড়িতে। পুজোর আগে এই বাস চালু হওয়ায় খুশি ভ্রমণ পিপাসু মানুষজন।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC) ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানান, ওই এসি বাসে চেপে কলকাতা থেকে শুলিগুড়ি যেতে বা শিলিগুড়ি থেকে কলকাতা আসতে ভাড়া দিতে হবে মাত্র ১২০০ টাকা। প্রতিদিন একজোড়া বাস চলবে এই রুটে। সন্ধ্যা ৭টায় এই বাস ছাড়বে শিলিগুড়ি ও কলকাতা থেকে। এই উদ্যোগ নিয়ে দীপঙ্কর পিপলাই বলেন, ‘এটা আমাদের এসি বাসের প্রত্যাবর্তন, অনেক চেষ্টার ফল।’ বুধবার থেকে এই বাস প্রথম চালু হয়।

অন্যদিকে এই এসি বাস পরিষেবা চালু হওয়ার ফলে খুশি পর্যটকরা। পুজোর মরসুমে অনেকে ঘুরতে যান উত্তরবঙ্গে। কলকাতা (Kolkata) থেকে আরামে শিলিগুড়ি (Siliguri) পৌঁছতে পারবেন পর্যটকরা। চাইলে এবার আপনি এসি বাসে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গ থেকে। শুধু এসি বাস পরিষেবা চালু নয়। দীর্ঘ দু বছর বন্ধ থাকার পর এ বছর মহালয়ার দিন ভ্রমণপিপাসু মানুষদের কথা মাথায় রেখে ‘সবুজের পথে হাতছানি’ প্যাকেজ ট্যুরও চালু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। কোচবিহার ডিপো থেকে ন’টি এবং জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে আটটি রুটে এই প্যাকেজ ট্যুরগুলো চালু হয়েছে। বিভিন্ন দামের প্যাকেজগুলি গ্রহণ করে পর্যটকরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন এনবিএসটিসির বাসে চেপে।

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে মমতার সভা ভণ্ডুলের চেষ্টা, কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

অশোকনগরে নীতিন নবীন সিআরপিএফের গাড়ি চড়ে এলেন শেষ রবিবারের প্রচারে

গরমে আলিপুর চিড়িয়াখানায় পশুদের জন্যে ইলেক্ট্রোলাইট ও ‘আইস ট্রিট’-এর বাড়তি ব্যবস্থা

দ্বিতীয় দফার নির্বাচনে আঁটোসাঁটো নিরাপত্তা গড়ে তুলতে নামছে ‘Beast’

ভোটের আগে মতুয়াদের সামনে নাগরিকত্বের মুলো ঝোলালেন মোদি

ভয়াবহ পথ‌ দুর্ঘটনা প্রাণ কাড়ল ‘গরিবদের মসিহা’ চিকিৎসকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ