Loading live market data...
Loading active stocks...
Connecting...

৬০ পেরিয়েও দেবশ্রীর লাস্যময়ী রূপে মুগ্ধ নেটিজেনরা

চোখে কাজল, ঠোঁটে গাড় লাল লিপ্সটিকে অভিনেত্রীর মোহময়ী রূপ নেটপাড়ার নজর কেড়েছে। কখনো বা সোনালী ব্লাউজ শ্যাওলা রংয়ের শাড়িতে চিত্রাঙ্গদা রূপে ধরা দিয়েছেন দেবশ্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুচিত্রা-সুপ্রিয়া-সাবিত্রী পরবর্তী যুগে যে সকল অভিনেত্রী বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম দেবশ্রী রায়। দীর্ঘ তিন দশক অভিনয়ের পর তিনি পা রাখেন রাজনীতির আঙিনায়। পরে ২০২০ সালে রাজনীতিকে বিদায় জানিয়ে অভিনয়ে ফেরেন দেবশ্রী। ছোটো পর্দায় ‘সর্বজয়া’ ধারাবাহিকের সর্বজয়া চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন অভিনেত্রী।

এবার পুজোর সাজে নজর কাড়লেন জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের পুজোর সাজ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দেবশ্রী। ছবিতে দেখা যাচ্ছে সাদা ও কালো কম্বিনেশনের একটি শাড়ি পরেছেন তিনি। সঙ্গে পরেছেন কালো ট্যাঙ্ক টপ, তার উপর লাল রঙের একটি জ্যাকেট। এর সঙ্গে কোমরে পরেছেন কাল রঙের বেল্ট। পোশাকের সঙ্গে পায়ে তিনি পরেছেন সোনালি রঙের মানানসই স্টিলেটো। এর সঙ্গে মাথায় টপ বান করেছেন দেবশ্রী। চোখে কাজল, ঠোঁটে গাড় লাল লিপ্সটিকে অভিনেত্রীর মোহময়ী রূপ নেটপাড়ার নজর কেড়েছে। কখনো বা সোনালী ব্লাউজ শ্যাওলা রংয়ের শাড়িতে চিত্রাঙ্গদা রূপে ধরা দিয়েছেন দেবশ্রী।

অভিনেত্রী পুজোর লোক দেখে বোঝার উপায় নেই তিনি ৬০-এর কোঠা পেরিয়ে এসেছেন সেইসঙ্গে দেবশ্রী প্রমান করে দিয়েছেন ৬০ পেরিয়েও এখনও নতুনদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। প্রসঙ্গত, ১৯৬৬ সালে পাগলা ঠাকুর ছবিতে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন দেবশ্রী। নদী থেকে সাগরে ছবিতে অভিনয়ের মাধ্যমিক নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন দীর্ঘ তিন দশকের অভিনয় জীবনে অর্জন করেন জাতীয় পুরস্কার। পাশাপাশি বিতর্কের নাম জড়িয়েছে তার। সেসব কে দূরে সরিয়ে এখনও দর্শক মনে নিজের জায়গা ধরে রেখেছেন জনপ্রিয় এই অভিনেত্রী

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী